ট্রলারডুবি

বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ৬৭০ বস্তা সারসহ ট্রলারডুবি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সরকারি বরাদ্দের ৬৭০ বস্তা সার নিয়ে যাওয়ার পথে মেঘনা নদীতে একটি সারবাহী ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা টিএসপি, ডিএপি ও এমওপি সারসহ ডিলার ও নৌকার মালিকপক্ষ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

হাতিয়ায় ট্রলারডুবি: নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার
নিহত দুই জেলে হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন।

নাজিরপুরে ট্রলারডুবির ৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
গত সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি খেয়াঘাট এলাকায় কালীগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ওই দিনই এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে শিশুটির মা রীনা বেপারী নিখোঁজ ছিলেন। এরপর থেকে তাঁর সন্ধানে উদ্ধার অভিযান চলছিল।

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানের পর মিলল বাবার মরদেহ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে ট্রলারডুবির ঘটনায় হেলাল উদ্দিনের মরদেহ নিখোঁজের চার দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর আগে তাঁর তিন ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে উপজেলার রতনপুর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।












