
ভোলায় কালবৈশাখীর তাণ্ডবে উপড়ে পড়েছে গাছপালা। কয়েকটি বিদ্যুতের খুঁটিও পড়ে গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় জেলা সদরের সব এলাকায় বিদ্যুৎ-সরবরাহ বন্ধ রয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ বুধবার সকালে এই ঝড় বয়ে যায়।
ভোলা শহরের হাসপাতাল রোডের বাসিন্দা অ্যাডভোকেট জহুরুল ইসলাম খুসবু বলেন, সকাল ১০টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এরপরই বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ-সরবরাহ। বেলা আড়াইটা পর্যন্ত বিদ্যুৎ-সরবরাহ স্বাভাবিক হয়নি।
ভোলা শহরের উকিল পাড়ার বাসিন্দা মো. জালাল আকবরী শিবলী বলেন, ‘আমাদের বাসার সামনের মুসলমান পাড়াসহ বেশ কয়েকটি এলাকায় ঝড়ের কবলে বেশ কিছু গাছপালা উপড়ে গেছে। সেই গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে।’
এদিকে ভোলা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ওজোপাডিকো জানায়, বুধবার সকালের ঝড়ে ভোলা পৌরসভা ও সদর উপজেলায় ৪০-৫০টি স্পটে গাছ পড়েছে। কোথাও তার ছিঁড়ে পড়েছে। খুঁটি ভেঙে গেছে। বিদ্যুৎ চালু হতে সময় লাগবে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) লাইনম্যান মো. হারুন অর রশিদ বলেন, বোরহানউদ্দিন উপজেলা থেকে ভোলা পর্যন্ত বিদ্যুৎ লাইনের ওপরে অনেক গাছ ভেঙে পড়েছে। অন্তত দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। ভোলার শতাধিক স্পটে রেইনট্রি ও মেহগনিসহ বিভিন্ন গাছ ভেঙে পড়েছে। মেরামতের কাজ চলছে।
জানতে চাইলে ওজোপাডিকো ভোলার নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ আজ বুধবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ঝড়ে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালসহ সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় অনেক গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বিদ্যুৎ-সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুতের কর্মীরা মেরামতের কাজ করছেন। মেরামত কাজ শেষে বিদ্যুতের মেইন লাইন চালু করতে সন্ধ্যা হয়ে যাবে। পুরো উপজেলায় বিদ্যুৎ-সরবরাহ স্বাভাবিক করতে গভীর রাত হতে পারে বলেও জানান ওজোপাডিকো ভোলার নির্বাহী প্রকৌশলী।

রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের লালদীঘি ওভারপাস থেকে প্রায় ৩০০ গজ উত্তরে বিসমিল্লাহ পেট্রল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে...
১ সেকেন্ড আগে
চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে মো. রবিন হোসেন (৩৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার ১০ ঘণ্টার বেশি সময় পার হলেও তাঁকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ যুবক ওই উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ঘটনার খবরেরও প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে....
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলামের বিরুদ্ধে নোটিশ জারির খরচের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় নেতা-কর্মীরা ‘বন্ধু কোটায় মন্ত্রী, কর্মী কোটায় চাকরি’ ইত্যাদি লেখা প্লাকার্ড ও লালকার্ড প্রদর্শন করে বিএনপি সরকারের বিরুদ্ধে দলীয়করণের....
১ ঘণ্টা আগে