
ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষার্থী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার সময় বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা কেন্দ্রের কয়েকটি শ্রেণিকক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার সকালে উপজেলার ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল করায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র কঠিন হওয়া এবং পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত শিক্ষকদের কঠোর নজরদারির অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। নকল করতে না দেওয়ায় একদল পরীক্ষার্থী ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা পরীক্ষা শেষে দুপুরের দিকে কেন্দ্রের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে এবং দায়িত্বরত শিক্ষক ও পরীক্ষাসংশ্লিষ্টদের অবরুদ্ধ করার চেষ্টা চালায়। একপর্যায়ে তারা কেন্দ্রে হামলা চালিয়ে কেন্দ্রের কয়েকটি শ্রেণিকক্ষ ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক ও পরীক্ষাসংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।
চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, শিক্ষার্থীদের প্রশ্ন কঠিন হওয়ায় পরীক্ষা ভালো হয়নি এবং পরীক্ষার হল কড়া করায় শিক্ষার্থীদের ক্ষোভ সৃষ্টি হয়। পরে পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা একত্রিত হয়ে কেন্দ্র সুপার ও ওই কলেজের অধ্যক্ষের রুমে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ভোলার সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান শনিবার রাত সাড়ে ৮টার দিকে আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতনামা যুবক ও অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার নিমতলা রেলস্টেশন এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
১৯ মিনিট আগে
মোহাম্মদপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি বাড়িতে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর তিন রাস্তার মোড়সংলগ্ন ব্যবসায়ী আবু বকরের (আবু কোম্পানি) বাসায় এ হামলার ঘটনা...
৩৪ মিনিট আগে
একটি জাতিকে ধ্বংস করতে নিউক্লিয়ার বোমার প্রয়োজন নেই, শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করাই যথেষ্ট। শিক্ষামন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংসের প্রকল্প নেওয়া হয়েছিল। যার ফলে ২০০৬ সালের তুলনায় বর্তমান শিক্ষা খাত অনেক পিছিয়ে পড়েছে।’
৩৭ মিনিট আগে
মহব্বতপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিন প্রতিদিনের মতো সকালে বাড়ির সামনে দুটি গরু বেঁধে রাখেন। দুই ঘণ্টা পর একটি গরু দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। গরুসহ নদী পার হওয়ার সময় অপরিচিত এক ব্যক্তিকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।
৩৯ মিনিট আগে