
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে দিবালোকে বাড়ির সামনে বেঁধে রাখা একটি গরু চুরির ঘটনা ঘটেছে। গরু নিয়ে আক্কেলপুরের পালশা এলাকার চিরি নদী পার হওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হন চোর। পরে তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন তাঁরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম শফিকুল ইসলাম ওরফে নুর আলম (৫৫)। তিনি জয়পুরহাট সদর উপজেলার হানাইল দীঘিরপাড় গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গরু চুরির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহব্বতপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিন প্রতিদিনের মতো সকালে বাড়ির সামনে দুটি গরু বেঁধে রাখেন। দুই ঘণ্টা পর একটি গরু দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। গরুসহ নদী পার হওয়ার সময় অপরিচিত এক ব্যক্তিকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা গরুর মালিকানা জানতে চাইলে গরুটি নিজের বলে দাবি করেন চোর। এরই মধ্যে মহব্বতপুর গ্রাম থেকে একটি গরু চুরির খবর সেখানে পৌঁছে যায়। স্থানীয়রা গরুর মালিক রুহুল আমিনকে খবর দিলে তিনি গরুটি নিজের বলে শনাক্ত করেন।
এরপর উত্তেজিত জনতা নুর আলমকে আটক করে মারধর করেন। খবর পেয়ে আক্কেলপুর থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে চোরাই গরুসহ থানায় নিয়ে যায়।
গরুর মালিক রুহুল আমিন বলেন, ‘প্রতিদিনের মতো সকালে গোয়ালঘর থেকে গরু বের করে বাড়ির সামনে বেঁধে রেখেছিলাম। কিছুক্ষণ পর গিয়ে দেখি একটি গরু নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে পালশা গ্রামে গরুসহ একজনকে আটকের খবর পাই। সেখানে গিয়ে আমার গরুটি শনাক্ত করি।’
পালশা গ্রামের বাসিন্দা ফজলুর রহমান বলেন, ‘অপরিচিত একজনকে গরু নিয়ে নদী পার হতে দেখে আমাদের সন্দেহ হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন।’
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, ‘গরু চুরির ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। গরু আদালতের মাধ্যমে হস্তান্তর করা হবে।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ছয় বহিরাগত কিশোরকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে।
১ মিনিট আগে
নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বহিরাগতদের নিয়ে মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধা প্রদর্শন করে।
৮ মিনিট আগে
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় মো. শাকিল (২৫) নামে এক যুবক মারা গেছেন। শনিবার বিকেলের দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাকিল জালিরচর গ্রামের শাহাজান পণ্ডিন্তের ছেলে এবং অভিযুক্ত সাইফুল একই গ্রামের...
১২ মিনিট আগে
ভারী বর্ষণের ফলে নরম মাটি ধসে যাওয়ায় টেকনাফের নাইটাংপাড়ার পাহাড় থেকে একটি বন্য হাতি তিন ‘শ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে যায়। হাতিটির পেছনের পা এবং বুকে ক্ষত হয়েছে। এই খবর শুনে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যেন হাতিটির চিকিৎসা গুরুত্বের সঙ্গে করা হয়, হাতিটিকে...
২১ মিনিট আগে