
বরিশালের গৌরনদী উপজেলায় ওয়ার্ড বিএনপির একটি কার্যালয়ের কিছু অংশ আগুনে পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর গ্রামের ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের দাবি, এটি নাশকতামূলক কাণ্ড।
আগুনে অফিসের ভেতর রাখা প্লাস্টিকের চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাব নষ্ট হয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এছাহাক ও ছাইদুল ঘরামী বলেন, ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত নাশকতা। স্থানীয় প্রতিপক্ষের ইন্ধনে ওয়ার্ড বিএনপিকে দুর্বল করতেই এই অগ্নিসংযোগ করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনার পর গৌরনদী মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ নিহত পাঁচজনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। আজ সকালে নিহত ব্যক্তিদের মরদেহ নিজ গ্রামে আনা হয়েছে। মরদেহ আসার সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
২৪ মিনিট আগে
‘রাতে ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুকের সঙ্গে ঘুরতে বের হয়। রাত ২টার দিকে তেজগাঁও এলাকায় ট্রাকের সঙ্গে দুর্ঘটনার সংবাদ জানা যায়। এরপর ঢাকা মেডিকেলে এসে ইমনের মরদেহ দেখতে পাই।’
৩৩ মিনিট আগে
কৃষক জানবার প্রামাণিকের গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বসতঘরে। এতে ঘরে থাকা চারটি গরু, চারটি ছাগল, একটি মোটরসাইকেলসহ ফসল ও আসবাব পুড়ে যায়।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য ২৬টি প্রস্তাব নিয়ে কাজ করবে সরকার। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়।
২ ঘণ্টা আগে