
বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদে নিখোঁজ আব্দুর রহমান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে নদীর নাজিরপুর সৌহার্দ্য সেতু এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে নদীতে গোসলে নেমে সে নিখোঁজ হয়েছিল।
নিহত আব্দুর রহমান উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব নাজিরপুর গ্রামের রবিউল সিকদারের ছেলে এবং নাজিরপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আব্দুর রহমান মায়ের সঙ্গে সাহেবেরচর গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে একবার গোসল শেষে সে বাড়িতে ফিরে আসে। পরে দুপুর ১২টার দিকে নাজিরপুর সৌহার্দ্য সেতুর কাছে গোসল করতে নেমে নিখোঁজ হয়। উপস্থিত স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরদিন আজ শনিবার বিকেল ৫টার দিকে আড়িয়াল খাঁ নদ থেকে পানিতে ভেসে থাকা অবস্থায় শিশু আব্দুর রহমানের লাশ উদ্ধার করা হয়।
মুলাদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দলনেতা মো. আবুল হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর গতকাল শুক্রবার বিকেল থেকে আড়িয়াল খাঁ নদে শিশুটির খোঁজ করেন ডুবুরিরা। পরে আজ বিকেলে লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
১৭ মিনিট আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
১৮ মিনিট আগে
সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযানে ৬৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সদৃশ মাদক উইনকেরেক্সসহ ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করেছে এসআরবি। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সীমান্তে প্রায় ১২ কোটি ২০ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। এসব ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে।
২৮ মিনিট আগে