
অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও হারিকেন মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির জেলা ও মহানগর শাখা। আজ শুক্রবার বিকেলে নগরীর সদর রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর সঙ্গে রয়েছে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস-সংকট। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বেসরকারি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার কারণেও জনদুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের মতো অতিপ্রয়োজনীয় খাত বেসরকারি সিন্ডিকেটের হাতে না দিয়ে সরকারের সরাসরি ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
বক্তারা অভিযোগ করেন, অতীতে বিভিন্ন ইস্যুতে আন্দোলন হলেও সেগুলোর অনেকটাই ছিল ‘আর্টিফিশিয়াল’। বর্তমানে একই ধরনের জনদুর্ভোগ চললেও বিএনপির পক্ষ থেকে কার্যকর কোনো আন্দোলন বা প্রতিবাদ দেখা যাচ্ছে না।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার আহ্বায়ক কাজী মো. আবু যাঈদ (কাজী), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েম ইবনে আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সিরাজুল ইসলাম, সংগঠক সালমান হাওলাদার, জুনায়েদ হোসেন ছাদ, হাসিবুল ইসলাম শান্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত ২ জনই খুলনা জেলার বাসিন্দা।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, জাহাজভাঙা শিল্পে গত ১০ বছরে মারা গেছেন ১০৪ শ্রমিক। এর পেছনে নিরাপত্তাহীনতা, গ্যাসমুক্ত না করে জাহাজ কাটা ও দুর্বল তদারকিকে দায়ী করছেন শ্রমিক নেতা
২৯ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে গরুকে পানি খাওয়ানোর হাউসে পড়ে মুকিত নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৩৫ মিনিট আগে
সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। অনুষ্ঠানে তিনি শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য ডাম্প ট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ এবং ধানবান্ধি ডোবাপাড়ায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের
৪১ মিনিট আগে