
সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভাঙার দাবিতে আজ শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
করে ছাত্র-জনতা। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যানবাহনের যাত্রীরা।
আজ বেলা সাড়ে ১১টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনালসংলগ্ন মহাসড়কে যানবাহন চলাচল আটকে দেন আন্দোলনকারীরা। দুপুরে সড়কে জুমার নামাজও আদায় করেন তাঁরা। সন্ধ্যা পর্যন্ত অবরোধ চলায় দুর্ভোগে পড়েন দূরদূরান্তের যাত্রীরা। দীর্ঘ জট লেগে যায় যানবাহনের।
জানা গেছে, ১২ দিন ধরে শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনের বান্দ রোড, সদর রোডে মানববন্ধন ও ব্লকেড কর্মসূচি করে আসছেন আন্দোলনকারীরা।
আন্দোলনের নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন রনি বলেন, ‘সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্য খাতের এ সিন্ডিকেট ভাঙতে হবে। আন্দোলনের ১২তম দিনেও মন্ত্রণালয় বরিশালের কথা শুনছে না। তাই আমরা স্পস্ট বলতে চাই, স্বাস্থ্য খাতের সংস্কার ছাড়া ঘরে ফিরব না।’
আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ভুক্তভোগী রোগী ও স্বজনেরা অংশ নেন।
এদিকে অবরোধে আটকে পড়া অনেক যাত্রী ভোগান্তি পোহানোর কথা জানান। মোসলেম উদ্দিন নামের বাসযাত্রী বলেন, ‘ঢাকা থেকে নির্বিঘ্নে বরিশাল পর্যন্ত এসেও নথুল্লাবাদে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছি। এ কারণে চরম দুর্ভোগে পড়েছি, কীভাবে বাড়িতে ফিরব, বুঝতে পারছি না।’
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, আজ বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এতে বরিশাল বিভাগের পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুরের দূরপাল্লা রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, সন্ধ্যার আগে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসক ও পুলিশ প্রতিনিধিরা এসে বিক্ষোভকারীদের নিয়ে আলোচনার প্রস্তাব দেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২১ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৪ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে