
বরিশাল জেলার পাঁচ সহস্রাধিক পরিবার ঈদুল ফিতর উদ্যাপন করছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২০ মার্চ) নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় ঈদ উদ্যাপন করা হয়। জেলার প্রায় অর্ধশত মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ডের কাজিবাড়ি এলাকায় ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। সাগরদী তাজকাঠী মিয়াবাড়ী এলাকার জাহাগীরিয়া শাহ সুফি মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজে কয়েক শ মুসল্লি অংশ নেন।
জানা গেছে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপনকারী মুসল্লিরা চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারী। পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিল রেখে তাঁরা রমজানের রোজা রাখা শুরু করেন এবং ঈদুল ফিতরের নামাজও আদায় করেন। একইভাবে ঈদুল আজহাও পালন করেন।
নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরী বাড়ি শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদের মুসল্লি মমিন উদ্দিন কালু জানান, তাঁদের এলাকায় প্রায় ১ হাজার পরিবার ঈদ উদ্যাপন করছে।
নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজি বাড়ির জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদের মুসল্লি আমীর হোসেন জানান, ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের ৫০০ পরিবার শুক্রবার সকালে ঈদুল ফিতরের নামাজ আদায় করে।
জানা গেছে, জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ পাঁচ-ছয়টি গ্রামের এক হাজারের বেশি পরিবারের ঈদুল ফিতর উদ্যাপন চলছে। মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামের জাহাগিরীয় শাহ সুফি দরবারের প্রায় ২ হাজার অনুসারী রয়েছেন।

যশোরের মনিরামপুরে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির নকল পণ্য মজুত ও বিক্রয়ের অভিযোগে তরুণ কুমার নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাব-৬ যশোরের একটি দলকে সঙ্গে নিয়ে ভোক্তা-অধিকার, যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান...
৮ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এ ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৩০ জন। আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরের দিকে উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারের তাফরিদ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে...
১৮ মিনিট আগে
রেলের টিকিট কালাবাজারির প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে দুই স্টুয়ার্টকে বরখাস্ত করা হয়েছে। এই দুই স্টুয়ার্ট রেলে অনবোর্ড অর্থাৎ চলমান ট্রেনে যাত্রীদের সেবাদানকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের কর্মী। তাঁরা ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ননস্টপ সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ট হিসেবে কাজ করছিলেন।
২৬ মিনিট আগে
পাবনার বেড়া উপজেলায় ধানখেত থেকে ফজলুর রহমান (৫৫) নামের এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২০ মার্চ) সকালে বেড়া পৌরসভা এলাকার বড়শিলা মহল্লার ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশেরই তাঁর ব্যাটারিচালিত ভ্যানটি পাওয়া যায়।
২৯ মিনিট আগে