
বরিশালের গৌরনদীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি ও তাঁদের শিশুকন্যা নিহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই বাসটি আটকে ভাঙচুর করেন স্থানীয় বাসিন্দারা। তবে চালক ও তাঁর সহকারী বাসটি ফেলে পালিয়েছেন। দুর্ঘটনার কারণে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
নিহত ব্যক্তিরা হলেন উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তাঁর স্ত্রী মনিরা বেগম (২৭) এবং শিশুকন্যা জান্নাত আক্তার (৪)।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, মোটরসাইকেলে করে স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন ফিরোজ। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেল থামান তিনি। এ সময় তাজ আনন্দ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
এ ব্যাপারে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। যানজট নিরসনের চেষ্টা চলছে।

১৯৯তম ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। প্রতিবছরের মতো এবারও দেশের সবচেয়ে বড় জামাত এখানে হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
৬ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার আপন দাদার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় শিশুটির বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শিশুর বাবা।
১২ মিনিট আগে
চাঁদপুরে সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিম আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকালে পৌর এলাকার জিয়ানগর অনি-রনি ব্রিকসের সামনে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর বাজার সংলগ্ন সরকারি জমিতে অনুমোদন ছাড়াই কোরবানির পশুর হাট বসিয়ে হাসিল আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। উপজেলা প্রশাসনের তথ্যমতে, চলতি বছরে ইজারা দেওয়া ১৫টি পশুর হাটের তালিকায় সাদুল্লাপুর পশুর হাটের নাম নেই। এরপরও সেখানে প্রকাশ্যে কোরবানির
২৪ মিনিট আগে