বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় কোন্দল আবারও সামনে এসেছে। তারই জের ধরে ইফতার মাহফিল নিয়ে ক্ষমতাসীন দলে পাল্টাপাল্টি অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার এ ঘটনায় উপজেলার উলানিয়ায় আওয়ামী লীগের পৃথক ৩টি ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বিরোধীদের সহায়তায় একদল নারী সকালে উলানিয়াতে ঝাড়ু হাতে মিছিল বের করে উসকানিমূলক স্লোগান দেয়। এমন উত্তপ্ত পরিস্থিতির মুখে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পঙ্কজ দেবনাথ বুধবার উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজে তাঁর অনুসারীদের আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন। এমপি অনুসারীদের ইফতার আয়োজনের মুখে এমপি বিরোধী নেতা-কর্মীরা উলানিয়া হাইস্কুল মাঠে পাল্টা ইফতার পার্টির আয়োজন করেন। ছাড়া, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল যদ্দিন খানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। কামাল খানসহ এ ইফতার পার্টির আয়োজনকারীরা পঙ্কজ দেবনাথ বিরোধী গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন।
বুধবার কামাল যদ্দিন খানের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে যোগ দেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
এমপি বিরোধী নেতা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন মোল্লা বলেন, ‘তাদের (পঙ্কজ দেবনাথের) অনুসারী নেতা–কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে এমপি অনুসারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন। তাই তাদের এক জায়গায় রাখতে হাইস্কুল মাঠে ইফতার পার্টির আয়োজন করেন।’ এ সময় তিনি স্বীকার করেন একদল মহিলা উলানিয়ায় ঝাড়ু মিছিল করেছে।

চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার (৫০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী শ্রমিক। আজ শনিবার (২৭ জুন) বেলা দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পটিয়া উপজেলার শ্রীমাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীর জীবন রক্ষায় এগিয়ে এল দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্প গ্রুপ কেএসআরএম। শনিবার (২৭ জুন) চমেক হাসপাতালের সম্মেলনকক্ষে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ ও চমেক হাসপাতালের...
৩২ মিনিট আগে
ছয় মাস পর আবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের লোহার সিন্দুক এবং অস্থায়ী ট্রাংকের দানবাক্স খোলা হয়েছে। এই দানবাক্সগুলো খুলে ৪৩ বস্তা দেশি-বিদেশি মুদ্রাসহ সোনা ও রুপার অলংকার পাওয়া গেছে। দিনভর গণনা শেষে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে
নিহত ফারাহ ফেরদৌসের ছোট বোন নজুলা ফেরদৌস বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। মামলার তদন্ত চলছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। তবে প্রাথমিক প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন বা অস্বাভাবিক মৃত্যুর আলামত পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে