
মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত লেখক আহমদ ছফার কবর স্থানান্তরে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। আজ শনিবার সকালে হাতিরঝিল পরিদর্শনে এসে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসি অফিসের ছাড়পত্র বাকি ছিল। সেটা এখন হয়েছে। লেখকের পরিবার চাইলে যেকোনো দিন কবর স্থানান্তর হতে পারে।’
এর আগে কবর স্থানান্তরে বিলম্ব হচ্ছে—এমন তথ্য জানিয়েছিল আহমদ ছফার পরিবার। এ নিয়ে বুধবার (২৪ জুন) আজকের পত্রিকায় প্রকাশিত হয়, ‘আহমদ ছফার কবর স্থানান্তরে সিটি করপোরেশন রাজি, জেলা প্রশাসন নীরব।’ পরদিন বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ডিসি ফরিদা খানম কবর স্থানান্তরের জন্য ছাড়পত্র দিয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি পাঠান।
আহমদ ছফার ভাবশিষ্য বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতায় কবর স্থানান্তর বিলম্ব হচ্ছিল। আজকের পত্রিকায় নিউজ আসায় কাজটা গতি পেয়েছে। ৩০ জুন আহমদ ছফার জন্মদিন ও ২৮ জুলাই তাঁর মৃত্যুবার্ষিকী। এই সময়ের মধ্যে তাঁর কবর স্থানান্তরের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
বুদ্ধিজীবী কবরস্থানে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের কবরের পাশে খালি জায়গায় আহমদ ছফার নতুন কবরের স্থান ঠিক করে রাখা হয়েছে বলেও জানান সলিমুল্লাহ খান।
চলতি বছরের জানুয়ারিতে কবর স্থানান্তরের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে লিখিত আবেদন করেন আহমদ ছফার ভাতিজা সাহিত্যিক নূরুল আনোয়ার। আবেদনপত্রে লেখা হয়, ‘বাংলাদেশের শিল্প, সাহিত্য, রাজনীতি, সমাজসেবা—প্রতিটি ক্ষেত্রে মনস্বী লেখক আহমদ ছফার অবদান রয়েছে। কিন্তু আহমদ ছফাকে এ পর্যন্ত সেভাবে মূল্যায়ন করা হয়নি। উপর্যুক্ত সম্মান প্রদর্শনের জন্য তাঁর কবরটি সাধারণ কবরস্থান থেকে সরিয়ে বুদ্ধিজীবী গোরস্থানে স্থানান্তর করা প্রয়োজন।’
এরপর ১৩ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৪তম সভায় লেখক আহমদ ছফার মরদেহ মিরপুর কবরস্থানের সাধারণ লেন থেকে সরিয়ে বুদ্ধিজীবীতে স্থানান্তর করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল ও শহীদ মোহাম্মদ শাহ হলের মধ্যবর্তী পুকুরে ডুবে সিএসই বিভাগের অর্ণব চন্দ ও ইইই বিভাগের শান্ত দেবের মৃত্যু হয়েছে। ১৫ দিনের ব্যবধানে একই পুকুরে এটি দ্বিতীয় মর্মান্তিক ঘটনা।
১ সেকেন্ড আগে
রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদা তোলাকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদল সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন–ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধা, যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার এবং সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান।
৬ মিনিট আগে
চট্টগ্রামে হত্যা ও অস্ত্রের দুটি মামলায় ১০ দিনের রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে নতুন করে চাঁদাবাজির পৃথক মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১৬ মিনিট আগে
এলএনজি টার্মিনালের সমস্যার কারণে নোয়াখালীতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে জেলার প্রায় ২৯ হাজার ৩৫০ জন গ্রাহক ও ৭টি সিএনজি স্টেশন গ্যাস-সংকটে পড়েছে। গ্রাহকেরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তবে কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ।
২১ মিনিট আগে