
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি আবাসিক কক্ষ থেকে চিকিৎসক ফারাহ ফেরদৌসের (৩২) মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর ছোট বোন বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ বলছে, এ মুহূর্তে মৃত্যুর ঘটনায় সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, নিহত ফারাহ ফেরদৌসের ছোট বোন নজুলা ফেরদৌস বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। মামলার তদন্ত চলছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। তবে প্রাথমিক প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন বা অস্বাভাবিক মৃত্যুর আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবু সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের ১৪ তলার একটি কক্ষ থেকে ফারাহ ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে পচন ধরেছিল। তিনি ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কার্ডিওভাসকুলার বিষয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা শাহবাগ থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁর মরদেহ উদ্ধার করে। ফারাহর গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়। তিনি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুর রশীদের দুই মেয়ের মধ্যে বড়। ফারাহর ছোট বোন নজুলা ফেরদৌসও একজন চিকিৎসক। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোসার্জারি বিষয়ে অধ্যয়নরত। তবে তিনি বোনের সঙ্গে ওই কক্ষে থাকতেন না। বোনের মৃত্যুর খবর পেয়ে তিনি শাহবাগ থানায় যান এবং পরে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ জানায়, দরজায় বারবার ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করা হয়। ভেতরে টেবিলের ওপর মাথা নোয়ানো অবস্থায় খাটে বসা অবস্থায় ফারাহর মরদেহ পাওয়া যায়। পরে নজুলা ফেরদৌস তাঁর বোনের মরদেহ শনাক্ত করেন।
তদন্ত কর্মকর্তা একরামুল হক জানান, গত মঙ্গলবার নজুলা ফেরদৌসের সঙ্গে ফারাহর সর্বশেষ কথা হয়েছিল। পরিবারের ভাষ্য অনুযায়ী, ফারাহ আগে থেকে কোনো গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন না। পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৯ মিনিট আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
১ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
১ ঘণ্টা আগে
সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ খেলার মাঠে এবারও মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরই মধ্যে মাঠে স্টল ও অবকাঠামো নির্মাণের কাজ করছেন উদ্যোক্তারা। শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ করে এই মেলার আয়োজন নিয়ে সমালোচনা করছেন স্থানীয় বাসিন্দা...
১ ঘণ্টা আগে