চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার (৫০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী শ্রমিক।
আজ শনিবার (২৭ জুন) বেলা দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পটিয়া উপজেলার শ্রীমাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুন্নাহারের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার রাজুয়ারঘোনা এলাকায়। তিনি স্বামীর সঙ্গে পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী এলাকায় মাওলানা আব্বাসের ভাড়া বাসায় বসবাস করতেন। জীবিকার তাগিদে তারা কৃষিজমিতে দিনমজুর হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই নারী শ্রমিক শ্রীমাই ব্রিজ দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছে যায়। পাশের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে থাকা পথচারীরা তাঁদের দ্রুত সরে যেতে ও নিচে লাফ দিতে চিৎকার করে সতর্ক করলে তাঁরা দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় নুরুন্নাহার ঘটনাস্থলেই নিহত হন এবং রাশেদা (৬৫) গুরুতর আহত হন। আহত রাশেদা কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে পটিয়া পৌরসভার বাহুলী এলাকায় বসবাস করেন।
স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার প্রেমা বড়ুয়া জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস শ্রীমাই ব্রিজ এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ...
১১ মিনিট আগে
নরসিংদীর নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় রশি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত এ ঘটনায় দুজন গ্রেপ্তার হলেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে শাহিনারা বেগম (৫২) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগে
জাতীয় পার্টির গঙ্গাচড়া উপজেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পার্টি রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু ও সদস্যসচিব মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
৪১ মিনিট আগে
উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। আগামী তিন দিন ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
১ ঘণ্টা আগে