
বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছিল কেপ ভার্দে। অপর ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল স্পেন। এই দুই ম্যাচের ফলের ওপর নির্ধারণ হয়েছে শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ।
‘জে’ গ্রুপের সেরা হয়ে নকআউটে পা রাখে আর্জেন্টিনা। তাই আগেই জানা ছিল নকআউটে ‘এইচ’ গ্রুপের রানার্সআপদের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল। এই গ্রুপের রানার্সআপ হওয়ায় শেষ ষোলতে উঠার মিশনে কেপ ভার্দেকে পেয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গ্রুপপর্বের শেষ ম্যাচে সৌদির সঙ্গে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই নকআউটে পা রেখে রীতিমতো ইতিহাস তৈরি করল আফ্রিকার প্রতিনিধিরা। আগামী ২৯ জুন বাংলাদেশ সময় ভোর চারটায় নকআউটের ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে কেপ ভার্দে; ম্যাচটি হবে মায়ামি স্টেডিয়ামে।
অপর ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। এই জয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে পা রাখল ২০১০ সালের চ্যাম্পিয়নরা; যেখানে তারা আলজেরিয়া কিংবা অস্ট্রিয়া, যেকোনো এক দলের বিপক্ষে খেলবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ২ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শেষ ষোলতে ওঠার মিশনে মাঠে নামবে লুইস দে লা ফুয়েন্তের দল। স্পেনের কাছে হেরে টুর্নামেন্টের গ্রুপপর্ব থেকেই বিদায় নিল উরুগুয়ে।
বিশ্বকাপে কেপ ভার্দের অভিষেকটাই হয়েছিল চমক দিয়ে। নিজেদের প্রথম ম্যাচেই স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল তারা। সে ম্যাচে পোস্টের নিচের একের পর এক দারুণ সব সেভ দিয়ে আলোচনায় উঠে আসেন দলটির গোলরক্ষক ভজিনিয়া। অন্যান্য পজিশনেও দৃঢ়তা দেখিয়েছে দলটির খেলোয়াড়েরা। এরপর গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে কেপ ভার্দে। এবার শেষ ম্যাচে সৌদির সঙ্গে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ল। কোনো ম্যাচ না জিতেই গ্রুপপর্বের বৈতরণী পার করল কেপ ভার্দে।
নকআউটের আশা বাঁচিয়ে রাখতে স্পেনের বিপক্ষে হার এড়াতেই হতো উরুগুয়েকে। কিন্তু গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলে এই সমীকরণ মেলাতে পারেনি লাতিন আমেরিকার দলটি। ম্যাচের ৪২ মিনিটে একমাত্র গোলটি হজম করে তারা। ডান দিক থেকে মার্কোস লোরেন্তের বাড়ানো পাস পেয়ে বক্সের ভেতর নিয়ন্ত্রণে নেন অ্যালেক্স বায়েনা। শটের গতি খুব বেশি না হলেও ঠেকাতে পারেননি মুসলেরা। তাঁর হাত ফসকে বল জালে জড়ায়। বাকি সময় আর গোলটার শোধ দিতে পারেনি উরুগুয়ে। বিদায়ের হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করল মার্সেলো বিয়েলসার দল।

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখছেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ এই তথ্য তিনি প্রকাশ করেছেন একেবারে ব্যতিক্রমী পরিস্থিতিতে। ৯১ বছর বয়সী কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেজের প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের স্বভাবসুলভ গোপনীয়তা
৩৩ মিনিট আগে
শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। একইসঙ্গে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে আই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে পা রাখল তারা। ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া নরওয়ের শেষ বত্রিশে প্রতিপক্ষ আইভরি কোস্ট। আর ভুল কৌশলের চড়া মূল্য দিয়ে মাঠ ছাড়তে হয় হালান্ডহীন নরওয়েকে। টরন্টোয় গ্রুপের অপর ম্যাচে ইরাককে ৫–০ গ
৭ ঘণ্টা আগে
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে মিনিটের হিসেবে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন পিএসজির এই ফরোয়ার্ড। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার এরিক প্রোবস্ট মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করে শীর্ষে জায়গা করে নিয়েছিলেন। আজ বোস্টনের মাঠে ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে সেই ৭২
৮ ঘণ্টা আগে
টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
১১ ঘণ্টা আগে