
বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্ব সুলতানী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় মো. শাকিল (২৫) নামের এক যুবক মারা গেছেন। শনিবার বিকেলের দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাকিল জালিরচর গ্রামের শাহাজান পণ্ডিতের ছেলে এবং অভিযুক্ত সাইফুল একই গ্রামের...

বরিশালের মেহেন্দীগঞ্জে কৃষক দলের তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার (৪ জুলাই) মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহীন সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ শনিবার ঝটিকা পরিদর্শনে গিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমরানুর রহমানকে কর্মস্থলে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতালের সেবা, প্রশাসনিক কার্যক্রম ও চিকিৎসকদের অনুপস্থিতি নিয়েও অসন্তোষ জানান তিনি।