
রংপুরের পীরগাছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন নুসরাত জাহান নূপুর। ছেলের পরিবার গরিব হওয়ায় এ বিয়ে মেনে নেয়নি নূপুরের পরিবার। পরে কৌশলে বাড়িতে ডেকে এনে নির্যাতন করা হয় নূপুর ও তার স্বামীকে। মার খেয়ে স্বামী চলে গেলে এলাকায় প্রচার করা হয় নূপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উঠানে রেখে আত্মহত্যার কাহিনি সাজান পরিবারের লোকজন।
অবশেষে দীর্ঘ ৪ মাস পর ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার তথ্য উঠে আসার পর নিহতের আপন ভাই ও ভাবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি উপজেলার সতন্তরা গ্রামের মৃত নুর নবী সরকারের মেয়ে ও আহাদ আলীর স্ত্রী নুসরাত জাহান নূপুর বাবার বাড়িতে মারা যান। এ ঘটনায় সে দিন পীরগাছা থানায় অপমৃত্যু মামলা (নম্বর-৬ / ২৬) দায়ের করা হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত শেষে হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের লেকচারার ডা. জামিল আহমেদ লিখিত প্রতিবেদনে উল্লেখ করেন, নূপুরের মৃত্যু শ্বাসরোধে হত্যার ফলে হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার পীরগাছা থানা–পুলিশ নিহতের ভাই মো. খালিদ হাসান মিলু (২৫) ও ভাবি মোছা. দিলরুবা আক্তার দিসা (২২)-কে আটক করে থানায় নিয়ে আসে। পরে নিহতের স্বামী আহাদ আলী বাদী হয়ে নির্যাতন ও হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নুসরাত জাহান নূপুর ভালোবেসে আহাদ আলীকে বিয়ে করেছিলেন। তবে তাদের এ বিয়ে নূপুরের পরিবার মেনে নেয়নি। অভিযোগ রয়েছে, একপর্যায়ে অসুস্থতার কথা বলে কৌশলে নূপুরকে বাবার বাড়িতে ডেকে আনা হয়। সেখানে স্বামীকে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়া হলে তিনি রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। পরে তার মৃত্যু হলে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের স্বামী আহাদ আলী বাদী হয়ে নূপুরের ভাই, ভাবি, মা ও ফুফুকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার দায় কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের রিমান্ড আবেদন করা হবে।

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
১৬ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় সামনে থাকা একটি গাড়ির পেছনে মিনি কাভার্ড ভ্যানের ধাক্কায় আল আমিন শিকদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন।
৩৭ মিনিট আগে
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুমানীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব মন্ডল। তিনি মুঠোফোনে বলেন, গত শুক্রবার রাত ১১টার দিকে ওই তরুণী বিয়ের দাবিতে অনশন শুরু করেন। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় গতকাল শনিবার সকালে তাঁদের বিয়ে সম্পন্ন করা হয়।
৩৯ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁর প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে