
বরিশাল বিমানবন্দরের নাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বরিশাল–ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
এ কর্মসূচিতে আরও দাবি জানানো হয়, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. সবুজ আকনের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ-মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. সাব্বির রহমান, যুবদল নেতা মো. জাকারিয়া সেতুসহ বিভিন্ন ছাত্র ও যুবসংগঠনের নেতা-কর্মীরা।

ভারতে পাচারকালে ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ডায়মন্ডসহ সুজাউদ্দীন নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। যশোর সদর উপজেলার নতুনহাট বাজার এলাকা থেকে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তাঁকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ ডায়মন্ডের বর্তমান বাজারমূল্য সাড়ে
৬ মিনিট আগে
মাটি লুটের সংবাদ প্রকাশের জেরে রাজশাহীর চারঘাটে সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকির পর তাঁকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় চারজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
২৮ মিনিট আগে
নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ছয় শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। জ্বর, কাশি ও শরীরে র্যাশ নিয়ে অসুস্থ এসব শিশুকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ডিমলা ও ডোমার থেকে একজন করে এবং সদর উপজেলার চার শিশু রয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর শুরু হওয়া এ অভিযানে কিছু জায়গায় বাধা এলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগের দিন উচ্ছেদ করা বেশির ভাগ স্থানেও নতুন করে দখল বসেনি বলে জানিয়েছে
২ ঘণ্টা আগে