
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন এবং ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার (২১ ডিসেম্বর) বগুড়ায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ ভার্চুয়ালি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘শহীদ ওসমান হাদি গণতন্ত্রের পথেই ছিলেন, ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। শহীদ ওসমান হাদি, জুলাই শহীদ ও একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশে শান্তি প্রতিষ্ঠায় এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।’
তারেক রহমান বিএনপিসহ যেসব দল গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়। দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’
শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ভার্চুয়ালি যুক্ত হয়ে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, গোলাম মোহাম্মদ সিরাজ, মোশারফ হোসেন, সাইফুল ইসলাম ও আলী আজগর হেনা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের লাখ লাখ মানুষ বেকার হয়ে যাচ্ছে। তাদের কর্মসংস্থানের উপায় বের করতে হবে। কৃষকেরা নাজেহাল অবস্থার মধ্যে আছে। তারা তাদের ফসলের ন্যায্যমূল্য পায় না। বাজারব্যবস্থায় দুষ্টচক্র ঢুকে পড়েছে, তাদের থেকে বের হতে হবে। মানুষ যাতে সহজেই ন্যায্যমূল্যে তাদের নিত্যপণ্য সংগ্রহ করতে পারে। এগুলো নিশ্চিত করতে হলে অনেক কাজ করতে হবে।’
প্রায় ২০ মিনিটের বক্তব্যে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালের পর দেশকে ধ্বংসের কিনারা থেকে উদ্ধার করেছিলেন। একইভাবে বিএনপি চেয়ারপারসনও স্বৈরাচারের কবলে পড়া দেশকে উদ্ধার করে উন্নয়নের দিকে নিয়ে এসেছিলেন। এই দুই নেতার সৈনিকদের সামনে আবার সুযোগ এসেছে দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তোলার।

ঠাকুরগাঁওয়ের সদর, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে পুকুর ও নদীতে ডুবে দুজন এবং সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোয় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।
২১ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দশমিনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস পানিভর্তি খাদে পড়ে যায়। রোববার বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নারী-শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয়দের তৎপরতায় বাসের প্রায় ৪০ যাত্রী প্রাণে বাঁচেন।
২৫ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিংয়ের (লেগুনা গাড়ি) গাড়ির নিচে চাপা পড়ে আমির হামজা (৬) নামের এক শিশু মারা গেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘদিন পলাতক থাকার পর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তোহা চৌধুরী (৩৫) আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার সুনামগঞ্জে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩৪ মিনিট আগে