
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লোকমান হোসেন ভূঁইয়া নামে এক কাঠমিস্ত্রিকে বাড়ি থেকে তুলে নিয়ে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। উপজেলার রায়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। মো. মাসুদ নামে এক ব্যক্তি লোকমানের ওপর এই নির্যাতন চালায় বলে দাবি করেছে পরিবার।
এ ঘটনায় আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগীর মা থানায় অভিযোগ জানানোর পর পুলিশ লোকমানকে উদ্ধার এবং মাসুদকে আটক করে।
জানা গেছে, মাসুদ দীর্ঘদিন ধরে রায়েরকান্দি গ্রামে বাস করছেন। অভিযোগ রয়েছে, তিনি ধনাগোদা নদীতে অবৈধ জাগ তৈরি করে মাছ চাষ করেন। জাগে বিষ দিয়ে মাছ মারার সন্দেহে কাঠমিস্ত্রি লোকমান হোসেনকে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বাড়ি থেকে তুলে যান মাসুদ ও তাঁর লোকজন। তাঁরা একটি গোয়ালঘরে রেখে তাঁকে নির্যাতন করেন। লোকমানের মা জাহানারা বেগম সেখানে গিয়ে তাঁকে ছাড়িয়ে আনতে গেলে পাঁচ লাখ টাকা দাবি করেন মাসুদ। এ অবস্থায় লোকমানের মা পুলিশের সহায়তায় ছেলেকে উদ্ধার করেন।
কাঠমিস্ত্রি লোকমান বলেন, ‘আমি গরিব মানুষ। কাঠমিস্ত্রির কাম করি আর খাই। কারও কোনো ঝামেলায় আমি নাই। কিন্তু মাসুদ আমাকে হাত-পা বেঁধে বাড়ি থেকে তুলে এনে গরু ঘরে রেখে অনেক মারধর করেছে—আর বলেছে আমি যেন বলি আমি তার জাগ ভাঙছি। কিন্তু আমি এ ব্যাপারে কিছুই জানি না।’
মতলব উত্তর থানার এসআই সুমন চন্দ্র দাস বলেন, ‘লোকমানকে শিকল দিয়ে হাত-পা বেঁধে রেখে মারধর করা হয়। প্রায় চার দিন ধরে তার ওপর এই নির্যাতন চালানো হয়েছে। পরে তার মা থানায় ইনফর্ম করলে আমরা গিয়ে লোকমানকে উদ্ধার করি এবং মাসুদকে আটক করি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

রমজানে নিয়মিত পণ্যের সঙ্গে অতিরিক্ত হিসেবে ছোলা ও খেজুর যুক্ত করা হয়েছে। প্রতি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন সর্বোচ্চ ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন।
১৬ মিনিট আগে
রাজবাড়ীতে জাহিদ ফকির (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিনোদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।
৪৪ মিনিট আগে
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়মশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও সমাবেশে বক্তব্য দেওয়ার কারণে এক শিক্ষক ও ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে