Ajker Patrika

বরিশালের ৬টি আসনেই এগিয়ে ধানের শীষের প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩: ৩০
বরিশালের ৬টি আসনেই এগিয়ে ধানের শীষের প্রার্থীরা

বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনেই এখন পর্যন্ত ধানের শীষের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত স্থানীয়ভাবে প্রাপ্ত ফল থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ১২৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮০টির সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন এগিয়ে আছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬১ হাজার ২০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৭৭৬ ভোট।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের ১৪০টি কেন্দ্রের মধ্যে ৩০টির ফলাফলে বিএনপির প্রার্থী এস শরফুদ্দিন আহমেদ এগিয়ে রয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৩০ হাজার ৪৩৪ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১১৬ ভোট।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে মোট ১২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টির ফলাফলে বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন এগিয়ে আছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৩ হাজার ৩২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ) পেয়েছেন ১ হাজার ৫৯৭ ভোট।

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের ১৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টির ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী রাজিব আহসান এগিয়ে রয়েছেন। এসব কেন্দ্রে মোট ভোট পড়েছে ১৪ হাজার ৭৩টি। এর মধ্যে ধানের শীষ প্রতীকে রাজিব আহসান পেয়েছেন ৮ হাজার ৩৮৯ ভোট। জামায়াত প্রার্থী আব্দুল জব্বার পেয়েছেন ৪ হাজার ২৮৩ ভোট।

বরিশাল-৫ (সদর) আসনের মোট ভোটকেন্দ্র ১৭৬টি। এর মধ্যে ১০টির ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মজিবুর রহমান সারওয়ার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৩০ ভোট।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ১১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৭টির ফলাফলে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান এগিয়ে রয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২৬ হাজার ৪৩২ ভোট। জামায়াতে ইসলামের প্রার্থী মাহামুদুননবী তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮৮২ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত