
বরগুনার তালতলীতে এক তরুণীর (২০) বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ড. কামরুজ্জামান বাচ্চু। পরে ডিবি পুলিশ ওই তরুণী এবং তাঁর সহযোগী জাহিদুল ইসলাম সবুজ ফকিরকে আটক করে আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক তাঁদের জেলহাজতে পাঠিয়ে দেন।
আজ সোমবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁরা জামিন আবেদন করেন। আদালতের বিচারক মো. আরিফুর রহমান তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
তরুণীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, ওই তরুণীর সঙ্গে ঢাকায় একটি রেস্টুরেন্টে তাঁর দেখা হয়। এরপর তাঁদের সঙ্গে সখ্য গড়ে উঠে। সখ্যের সুবাদে তাঁরা পারাবাত লঞ্চে পাশাপাশি দুটি কেবিনে আসেন।
এজাহারে বাদী আরও উল্লেখ করেন, তাঁর (বাচ্চু) কেবিনে এসে ওই তরুণী বলেন আমি রাতের খাবার খাইনি। পরে খাবার খেয়ে তাঁর (বাচ্চু) কেবিনে কৌশলে শুইয়ে পড়েন এবং তাঁকে জড়িয়ে ধরে তিনি (তরুণী) মোবাইলের গোপন ক্যামেরায় আপত্তিকর ছবি তোলেন।
ওই তরুণীর নানা অভিযোগ করেন, ‘নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু, পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিঠু আমার নাতনিকে ফাঁদে ফেলে ধর্ষণ করেছে। এখন উল্টো তারাই মামলার বাদী ও সাক্ষী হয়ে আমার নাতনিকে মিথ্যা পর্নোগ্রাফি আইনে মামলা দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের কঠোর শাস্তি দাবি করছি।’
মামলার বাদী নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘সুপার এডিটের মাধ্যমে আপত্তিকর ছবি হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার পাঁয়তারা চালায় ওই নারী। যাদের সঙ্গে এমন প্রতারণা করেছে আমরা সবাই মিলে পর্নোগ্রাফি আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’
তালতলী থানার ওসি রণজিৎ কুমার সরদার জানান, থানায় মামলা হলে বরগুনা ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
বরগুনা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি বশির আলম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে চন্দনাইশে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
৪০ মিনিট আগে
সিলেটের কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এবাদুর রহমান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার বুড়িডহর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত এবাদুর ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ তিনটি উপজেলার ১১টি ইউনিয়নে হামের টিকাদান কর্মসূচি চলছে। ২৩ এপ্রিল পর্যন্ত তিনটি উপজেলার টিকাদান কেন্দ্রগুলোতে এই কর্মসূচি চলবে।
১ ঘণ্টা আগে