
বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীর তীরে প্রায় ৩২ ফুট দীর্ঘ একটি মৃত তিমি ভেসে এসেছে। বন বিভাগ তিমিটির নমুনা সংগ্রহ ও মাটিচাপা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞের প্রাথমিক ধারণা, এটি বেলিন গোত্রের ব্রাইডস তিমি হতে পারে।

বরগুনার তালতলী উপজেলার বড় অঙ্কুজানপাড়া গ্রামে পায়রা নদীর মোহনায় নির্মিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটি চালু হয়েছে সাড়ে চার বছর আগে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয়দের কিছু কর্মসংস্থানের সম্ভাবনায় আশাবাদী হয়েছিল প্রত্যন্ত এ জনপদের মানুষ।

বরগুনার তালতলী উপজেলায় দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের লিমন সিকদারের ভাড়া বাসা থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁদের আটক করে পুলিশ।

বরগুনার তালতলীর ফকিরহাট-সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ে ১৮ জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনো দুজন নিখোঁজ রয়েছেন।