
পিরোজপুরের নেছারাবাদে মো. মাহবুব হোসেন নামে এক জামায়াত নেতার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি ও রাজনীতি ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী মাহবুব হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেক্রেটারি। চাঁদা না দিলে তাঁকে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে ভুক্তভোগী মাহবুব হোসেন জুলুহার গ্রামের আক্কেল আলীর ছেলে মো. কামাল হোসেন এবং মেসন্ডা গ্রামের মো. হাফিজুর মৃধার নামে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, কামাল ও হাফিজুর দীর্ঘদিন ধরে মাহবুব হোসেনের কাছে চাঁদা দাবি করে আসছেন। টাকা না দিলে রাজনীতি ছাড়তে হবে এবং না মানলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গতকাল দুপুরে জুলুহার বাজারে তাঁরা পুনরায় চাঁদা দাবি করলে মাহবুব হোসেন তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় তাঁরা হামলার চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
সমুদয়কাঠি ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলাম বলেন, ‘মাহবুব ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি বাধা দিলে আমাকেও গালিগালাজ করে হুমকি দেয়।’

তবে অভিযুক্ত কামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জমিজমা নিয়ে পারিবারিক বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাস পেরিয়ে বছর যায়, বছর পেরিয়ে যুগ। সরকার আসে, সরকার যায়—তবু আলোর মুখ দেখে না মেহেরপুরের সদর উপজেলার হিতিমপাড়া ও গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ভৈরব নদ ওপর সেতু। বছরের পর বছর বাঁশের সাঁকোই দুই উপজেলার মানুষের পারাপারের একমাত্র ভরসা...
৪ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে এবং ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
মেসবাসার দরজার ছিটকিনি আটকানোকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
পদ্মায় নতুন পানি আসায় স্বস্তি ফিরেছে স্থানীয় জেলেদের মধ্যেও। নদীতে জাল ফেলে চলছে মাছ ধরার ব্যস্ততা। বিভিন্ন ঘাটে বসেছে অস্থায়ী মাছের বাজার। নদী থেকে ধরে আনা তাজা মাছ কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। চোখের সামনে নদী থেকে তুলে আনা জীবন্ত মাছ দরদাম করে কেনার মধ্যেও আলাদা আনন্দ খুঁজে পাচ্ছেন অনেকে।
২ ঘণ্টা আগে