বরগুনার তালতলীর একটি ক্লিনিকে প্রসূতির অস্ত্রোপচারের সময় নবজাতকের পিঠ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা হাসপাতালের পূর্ব পাশের দোয়েল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।
নবজাতকের বাবা ইব্রাহিম খলিল বলেন, ‘প্রসব বেদনা উঠলে স্ত্রীকে দোয়েল ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কিছু টেস্ট দেয়। টেস্ট রিপোর্ট পেয়ে ক্লিনিক কর্তৃপক্ষ বলে, দ্রুত সিজার করাতে হবে। না হলে বাচ্চা বাঁচানো যাবে না। পরে ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে ১৮ হাজার টাকায় চুক্তি হয়। সন্ধ্যায় চিকিৎসক রুনা রহমান স্ত্রীর সিজার করেন। একপর্যায়ে বাচ্চার পিঠ থেকে রক্ত ঝরার বিষয়টি ধরা পড়ে। বিষয়টি বললেও ডাক্তার গুরুত্ব দেননি। পরে খবর পেয়ে হাসপাতালে পুলিশ আসে।’
ইব্রাহিম খলিলের অভিযোগ, তাঁর স্ত্রীকে অপারেশন থিয়েটারে প্রায় দেড় ঘণ্টা রাখা হয়। ডাক্তারের ভুলে বাচ্চার পিঠ কেটেছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে জানতে দোয়েল ক্লিনিকের মালিক রাসেল মিয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এ ছাড়া চিকিৎসক রুনা রহমানের ফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে।
তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সুমন পোদ্দার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে বরগুনার সিভিল সার্জন মো. ফজলুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নবজাতকের পিঠ কেটে ফেলার খবর পাওয়ার পর ঘটনা তদন্তের জন্য তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আরএমওকে নির্দেশ দিয়েছি। ওই চিকিৎসকের গাফিলতি ছিল কিনা, তাঁর চিকিৎসার অনুমতিসহ কাগজপত্র ঠিক আছে কিনা বা ক্লিনিকটি বৈধ কিনা—সব যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ক্লিনিকে পুলিশ পাঠিয়েছিলাম। ক্লিনিক কর্তৃপক্ষ গা-ঢাকা দিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
২৩ মিনিট আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
২৮ মিনিট আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৩১ মিনিট আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৩৪ মিনিট আগে