
বরিশালের উজিরপুরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তির অবস্থায় ছাত্রশিবিরের নেতা মাইনুল ইসলামকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে মুসল্লিবাড়িতে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে তাঁকে আটক করা হয়। ওই বাড়িসংলগ্ন মসজিদে আগে ইমামতি করতেন মাইনুল। বাড়ি উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামে।
মাইনুল গৌরনদী উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তবে জামায়াত দাবি করেছে, মাইনুল শিবিরের বহিষ্কৃত কর্মী।
স্থানীয়রা জানান, মসজিদসংলগ্ন পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মাইনুলের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই তিনি (মাইনুল) ওই নারীর ঘরে অবাধে যাতায়াত করতেন। ওঁত পেতে থাকা স্থানীয় লোকজন বৃহস্পতিবার রাতে নারীসহ মাইনুলকে আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নারীসহ মাইনুলকে গৌরনদী থানায় নিয়ে আসে।
গৌরনদী মডেল থানার এসআই মো. জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত থাকার দায়ে আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার আমির মাওলানা আল আমিন বলেন, অভিযুক্ত ব্যক্তি আগে শিবির করতেন। নানা বদমান থাকায় তাঁকে অনেক আগে বহিষ্কার করা হয়েছে। শিবিরের বর্তমান কমিটির কোনো নেতার মোবাইল ফোন নম্বরও মাইনুলের কাছে নেই বলে দাবি করেন মাওলানা আল আমিন।
আরও খবর পড়ুন:

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার দুই দিন পর থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হাসানুর রহমান (২২)। গতকাল রোববার রাত ৯টার দিকে পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে ঘটনার পর থেকে পলাতক ছিলেন হাসানুর...
৪২ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় পাওনা টাকা ও ডিঙি নৌকায় ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার বোয়াইমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার মাগরিবের নামাজের আগে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে চাঁদপুরের আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ...
২ ঘণ্টা আগে