
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তিনি আজ শুক্রবার ভোরে সবকিছু গুছিয়ে থানা ছেড়ে তড়িঘড়ি করে সদরে চলে যান।
এমন খবর পেয়ে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা থানা ফটকে এসে ভিড় জমান। তাঁদের দাবি, ওসি ফরিদ তাঁদের কাছ থেকে বিভিন্ন জিনিস বাকিতে কিনে আর টাকা পরিশোধ করেননি।
থানা সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ সেপ্টেম্বর নান্দাইল মডেল থানার ওসি হিসেবে যোগদান করেন ফরিদ। এখানে থাকার সময়ে তিনি দুবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার পান।
নান্দাইল বাজারের ইসহাক মার্কেটের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন খান রেনু জানান, তাঁর দোকান থেকে ওসি ফরিদ পরিবারের জন্য শীতে কাশ্মীরি শালসহ অনেক দামি পোশাক কেনেন। কিন্তু টাকা পরিশোধ করেননি। এ বাবদ ওসির কাছে পাওনা আছে ১ লাখ ৪ হাজার ২৫০ টাকা। এই টাকা আদায় করা নিয়ে সংশয় প্রকাশ করেন ব্যবসায়ী মোফাজ্জল।
আরেক ব্যবসায়ী সুবর্ণ ইলেকট্রনিকসের মালিক ফরহাদ জানান, তাঁর কাছ থেকে ফ্যানসহ বেশ কিছু ইলেকট্রনিকসের মালপত্র কেনেন ওসি। এসবের টাকা পাওনা রয়েছে। এ ছাড়া তিনি ওসির কাছে ১১ হাজার টাকা পান।
এ বিষয়ে জানতে ওসি ফরিদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি। মেসেজ পাঠিয়েও সাড়া মেলেনি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, ‘একজন ওসির কাছে সাধারণ জনগণ, ব্যবসায়ী টাকা পাবে, সেটি দুঃখজনক। ওসির সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করব।’
আরও খবর পড়ুন:

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কে পিকআপ ভ্যান বিকল হওয়ার পর সহায়তার জন্য দাঁড়িয়ে থাকা মো. আফজাল হোসেন (২৭) অন্য একটি গাড়ির চাপায় নিহত হয়েছেন। নিহত আফজাল হোসেন বিকল হয়ে যাওয়া পিকআপের চালক ছিলেন।
৭ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে মঙ্গলবার সকালে নদীপথে ওই ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
২২ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগরের দারানীপাড়া গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষিকা খালেদা আক্তার ও তাঁর ভাতিজা মনজুরুল আলম টুটুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় হামলার পর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ কমিটি গঠন করা হয়।
১ ঘণ্টা আগে