
বরগুনার তালতলীতে তুচ্ছ ঘটনায় হযরত আলী (১৪) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মুছা ঘরামী (১৯) নামের এক তরুণের বিরুদ্ধে। গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকেলে তালতলী উপজেলার হরিণখোলা দাখিল মাদ্রাসার মাঠে কিশোরকে পেটানোর ঘটনা ঘটে। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যায়।
হযরত আলী উপজেলার হরিণখোলা গ্রামের মৃত ইদ্রিস খলিফার ছেলে। অভিযুক্ত মুছা ঘরামী কবিরাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম ঘরামীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে হরিণখোলা দাখিল মাদ্রাসার মাঠে ফুটবল খেলছিল কিশোর আলী। এ সময় পাশ দিয়ে মুছা ঘরামী গরু নিয়ে যাচ্ছিলেন। ফুটবল গরুর কাছে ছিটকে পড়লে গরুটি ভয়ে পালাতে দৌড় দেয়। এতে ক্ষিপ্ত হন মুছা। একপর্যায় মুছা ও তাঁর সহযোগীরা কিশোর আলীকে মারধর করেন। ঘটনার পরপরই আলী অসুস্থ হয়ে পড়ে। কিন্তু দরিদ্র পরিবার হওয়ায় আলীকে তার পরিবারের লোকজন তৎক্ষণাৎ হাসপাতালে নিতে পারেনি। পরদিন আজ বেলা সাড়ে ১১টার দিকে চাচা ইউনুস খলিফা তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী দুপুরে মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তালতলী থানায় নেয়। ঘটনার পরপরই মুছা ঘরামী ও তাঁর সহযোগীরা পালিয়েছেন।
নিহত আলীর মা আছিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মোর বাইচ্চা থাহার আর কিচুই রইল না। আলহে পোলাডা হেডারেও মুছা ও হ্যার লোকজন পিডাইয়া মাইর্যা হালাইছে। মুই অ্যাইয়ার বিচার চাই।’
নিহত আলীর চাচা ইউনুস খলিফা বলেন, ‘আমার ভাইয়ের ছেলেকে রহিম ঘরামীর ছেলে মুছা ও তার লোকজন মারধর করেছে। হাসপাতালে এনে চিকিৎসা চলাকালে মারা গেছে। আমার ভাইয়ের ছেলের হত্যাকারীদের শাস্তি দাবি করছি।’
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সব্যসাচী দাশ সানি বলেন, আলী পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
তালতলী থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল সোমবার ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত যশোর। আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) তিনি যশোরে আসছেন। তাঁকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে যশোর জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট। প্রস্তুত জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরাও।
২ মিনিট আগে
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) রহস্যজনক হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার পাম্পে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় পাম্প ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে রহনপুর পৌরসভার খয়রাবাদে অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে মোবিল নিতে গিয়ে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় একটি বালিকা মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক জোনায়েদ হোসেনের বিরুদ্ধে। রোববার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
২০ মিনিট আগে