
বুধবার (১০ জুন) বিকেলে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা ডায়রিয়ায় আক্রান্ত হয়। এ ঘটনায় লতিকা সানা (৫৫) নামের এক নারী মারা গেছেন।
বুধবার (১০ জুন) বিকেলে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন একই পরিবারের আরও চার সদস্য। তাঁরা হলেন তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)। তাঁদের চিকিৎসা চলছে এবং বর্তমানে তাঁরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৯ জুন) রাতে পরিবারের ছয় সদস্যের মধ্যে পাঁচজন স্থানীয় হায়াতখালী বাজার থেকে কেনা আম খান।
পরে তাঁরা স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েন। তবে পরদিন আজ বুধবার ভোর থেকে আম খাওয়া পাঁচজনেরই পেটের সমস্যা শুরু হয়। একপর্যায়ে তাঁদের বারবার পাতলা পায়খানা, বমিভাব ও শারীরিক দুর্বলতা দেখা দেয়।
অবস্থার অবনতি হলে আজ বুধবার বিকেলে তাঁদের দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক লতিকা সানাকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের ভাতিজা সাংবাদিক নিতিশ সানা জানান, রাতে বাজার থেকে কেনা আম খাওয়ার পর পরিবারের সদস্যরা স্বাভাবিক ছিলেন। কিন্তু ভোরের দিকে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে লতিকা সানার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচজনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্য চারজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
তিনি আরও বলেন, আমে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকতে পারে অথবা সংরক্ষণের সময় কোনো বিষাক্ত পদার্থের সংস্পর্শে এসে ফল দূষিত হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে নমুনা পরীক্ষা ও তদন্ত প্রয়োজন।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৩৮ মিনিট আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
১ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
২ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
২ ঘণ্টা আগে