বরগুনা সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতায়িত হয়ে নুপুর বেগম (৩০) নামে এক গৃহবধূ ও তাঁর দুই বছর বয়সী শিশুপুত্র শাহাদাতের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে বরগুনা সদরের ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে। ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ে থাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবারের দমকা হাওয়া ও বৃষ্টির সময় পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে নিহতদের বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। বিষয়টি কারও নজরে না আসায় পুকুরের পানি বিদ্যুতায়িত অবস্থায় ছিল।
বুধবার বিকেলে ছেলে শাহাদাৎকে সঙ্গে নিয়ে গোসল করতে পুকুরে নামেন নুপুর বেগম। পানিতে নামার সঙ্গে সঙ্গেই তাঁরা বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়।
পরে স্বজনেরা বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে মা ও তাঁর সন্তানের নিথর দেহ উদ্ধার করে। পরে তাঁদের বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হচ্ছে।
বরগুনা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ আছফা উদ্দিন বলেন, এ ঘটনায় ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন শেষে যদি পল্লী বিদ্যুৎ সমিতির কোনো গাফিলতি থাকে, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে