
বান্দরবানে একটি যাত্রীবাহী বাস থেকে ছয় রোহিঙ্গা যুবককে আটক করেছে সেনাবাহিনী। আজ শনিবার দুপুরে বান্দরবান-কেরানিহাট সড়কের রেইচা আর্মি ক্যাম্পের চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলাকালে পূরবী পরিবহনের একটি বাস থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোসেন (২৭), সৈয়দ আলম (৩২) ও মো. সাগর (২১)।
বান্দরবান সেনা জোন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাসে তল্লাশিকালে ৬ জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়। তাদের জাতীয় পরিচয়পত্র দেখতে চাওয়া হলে তারা নিজেদের মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বান্দরবানে কাজের সন্ধানে এসেছেন। আটক ব্যক্তিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রোহিঙ্গা আটকসংক্রান্ত বিষয়ে জানতে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজকে মোবাইল ফোনে কল করা হলেও কোনো সাড়া মেলেনি।

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবার দুটি তাদের উপার্জনক্ষম মানুষ হারিয়ে দিশেহারা।
৫ মিনিট আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিলেটে এবার কমছে অস্থায়ী পশুর হাটের সংখ্যা। গত বছর যেখানে জেলা ও মহানগরে ৭৪টি পশুর হাট ছিল, সেখানে এবার ৫৫টি হাট বসার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিলেট সিটি করপোরেশন (সিসিক) এবার নগরীতে পাঁচটি অস্থায়ী হাটের ইজারা দিতে দরপত্র আহ্বান করেছে।
১৪ মিনিট আগে
সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়ালো ২৮ জন। আজ মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে। মারা যাওয়া শিশুরা হলো সিলেট সদর উপজেলার কাজলশা গ্রামের ইকবালের মেয়ে ইকরা জান্নাত (৭ মাস) এবং সিলেটের
১৬ মিনিট আগে
সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ শেরেবাংলা সড়কের সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। সড়কটি ১৫ থেকে ২৪ ফুট প্রশস্ত করা হবে। কিন্তু সড়কে বিদ্যুতের ১৫টি খুঁটি রেখেই কাজ করছেন সংশ্লিষ্ট ঠিকাদার। এতে সড়কে যান চলাচলে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
১৯ মিনিট আগে