স্যালাইন

বান্দরবানে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন-ওষুধ সংকটে রোগীরা দুর্ভোগে
বান্দরবানের রেমাক্রী ইউনিয়নে ডায়রিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সংকটে স্থানীয় বাসিন্দারা পোহাচ্ছেন চরম দুর্ভোগ। ঈদের ছুটির কারণে চিকিৎসকদের অনুপস্থিতির ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

অপসো স্যালাইন ফার্মাতে ৫৭০ শ্রমিক ছাঁটাই: থালা নিয়ে রাস্তায় সন্তানেরা
বাবার চাকরি নেই। তাই মা-বাবার সঙ্গে প্রতিবাদ জানাতে থালা হাতে রাস্তায় বসেছে প্রায় অর্ধশত শিশু। মা-বাবা যখন চাকরি ফিরে পাওয়ার দাবিতে স্লোগান দিচ্ছেন, সন্তানেরা তখন ফ্যাল ফ্যাল চোখে তাঁদের পাশে বসে আছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের বগুড়া রোডে অপসো স্যালাইন ফার্মা লিমিটেডের...

শিশুখাদ্য ও নকল স্যালাইন
প্রচণ্ড তাপপ্রবাহের সময় একটু পানি অথবা স্যালাইনের জন্য মরিয়া হয়ে উঠত মানুষ। নানাভাবে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছিল, হঠাৎ করে যেন ঢকঢক করে পানি পান না করা হয়। ঠান্ডা পানি বা পানীয় পানে শরীরে কী কী ক্ষতি হতে পারে, তারও ব্যাখ্যা দেওয়া হয়েছিল।

নেত্রকোনা হাওরের কৃষকদের পানি–স্যালাইন দিলেন ইউএনও
নেত্রকোনার কেন্দুয়ায় তীব্র তাপদাহে হাওরে কৃষকদের হাতে খাবার স্যালাইন ও পানি তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। আজ শনিবার তিনি উপজেলার জালিয়া ও গোগবাজার হাওরে কৃষকদের মধ্যে এসব স্যালাইন ও পানির বোতল বিতরণ করেন।












