
শরতের শান্ত-স্নিগ্ধ নীল আকাশে মেঘের ভেসে চলা আর নিচে সবুজের বুকে দিগন্তজোড়া সাদা কাশফুলের মেলা। বাতাসে দুলতে থাকা কাশের নরম শিষ দূর থেকে দেখলে মনে হয়—কোনো এক চরে নেমে এসেছে দুধসাদা ফেনার ঢেউ। শরতের প্রকৃতির এমন মোহনীয় ও কাব্যিক রূপ এখন শোভা পাচ্ছে করতোয়া নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে।
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষে বয়ে চলা করতোয়া নদীর বালুচরে রূপের পসরা সাজিয়েছে এই কাশবন। সবুজ রূপসী প্রকৃতির বুকে শুভ্রতার এই রাজত্ব দেখতে প্রতিদিন বিকেলে সেখানে জমায়েত হচ্ছেন শত শত অনুরাগী। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউবা প্রিয়জনের হাত ধরে, আবার কেউ বন্ধুদের আড্ডায় মেতে ওঠে হারিয়ে যাচ্ছেন কাশফুলের শুভ্রতায়।
কাশবনের শুভ্র শিষ আর দূর আকাশের সুনীল মিতালি যেন এক মায়াবী ক্যানভাস গড়ে তুলেছে। সেই অনুপম সৌন্দর্যকে স্মৃতির ফ্রেমে আটকে রাখতে ব্যস্ত সব বয়সের মানুষ। কাশবনের সরু পথে হেঁটে চলা, ফ্রেমবন্দী হওয়া আর নদীছোঁয়া বাতাসে জিরিয়ে নেওয়ার মধ্য দিয়েই জমে উঠছে প্রকৃতিপ্রেমীদের এই মিলনমেলা।
ঘুরতে আসা রাকিবুল ইসলাম বলেন, কাশফুলের এত কাছাকাছি আসার অভিজ্ঞতা সত্যিই দারুণ। বিকেলের মিষ্টি রোদে পরিবার নিয়ে এসে ভীষণ ভালো লাগছে। ছবি তোলার জন্য এটি এক চমৎকার জায়গা।
প্রকৃতির এমন রূপে বিমোহিত আরেক দর্শনার্থী মিরাজ বলেন, শরতের কাশফুলের যে কী অপরূপ মহিমা, এখানে না এলে বোঝা যেত না। নদী, নীল আকাশ আর কাশবন—সব মিলিয়ে নিমেষেই মন ভালো হয়ে যায়।
প্রতিবছর শরৎ এলেই করতোয়া নদীর বুকে ভেসে ওঠে এই সাদা মায়াজাল। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, ভ্রমণপিপাসুদের যাতায়াত সহজ করা, বসার সুব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করা গেলে করতোয়ার এই চরাঞ্চল রূপ নিতে পারে আকর্ষণীয় এক প্রাকৃতিক বিনোদনকেন্দ্রে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, কাশবনে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। দর্শনার্থীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির শিকার না হন, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি, দর্শনার্থীদেরও সতর্কতার সঙ্গে চলাফেরার অনুরোধ করা হয়েছে।

আজ বিকেলে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির জমির করলা গাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ নিয়ে রনির সঙ্গে কৃষক আবুল কাশেমের পরিবারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। মারামারির সময় রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৪ মিনিট আগে
মা, মেয়ে ও নাতিকে সঙ্গে নিয়ে কর্মস্থল গাজীপুরের হোতাপাড়ার বাসায় ফিরছিলেন মোফাজ্জল হোসেন লেবু (৫৫)। তাদের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন, এমনই ছিল পরিকল্পনা। কিন্তু সেই বাসায় আর ফেরা হলো না তাদের। পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা, মেয়ে ও নাতিসহ প্রাণ হারালেন মোফাজ্জল।
২৯ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৬ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক কিশোরকে মাদক সেবনের অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ১৫ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
রাড্ডা-কাণ্ডের দায় শুধু একজন নারী সংসদ সদস্যের ওপরে নয়, এর দায় প্রধানমন্ত্রীকে বহন করতে হবে। আপনাদের দলীয় ফোরামকে নিয়ন্ত্রণ করুন। গণভোটের গণরায় কার্যকর করুন। তেল, গ্যাস, বিদ্যুৎসহ জনগণের সমস্যা সমাধানের জন্য জনগণের জবাবদিহিমূলক ব্যবস্থা করুন।
১ ঘণ্টা আগে