
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মন্ডলের (৩২) মরদেহ প্রায় ৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নিহত সুব্রতর লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে বেলা ৩টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে কুমিরের আক্রমণের ঘটনা ঘটে। নিহত সুব্রত খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ মণ্ডলের ছেলে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাংমারী স্টেশন থেকে সরকারি রাজস্ব দিয়ে পাশ (অনুমতি) নিয়ে সুব্রত মণ্ডলসহ কয়েকজন জেলে কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করেন। তাঁরা আমুরবুনিয়া গ্রাম থেকে হেঁটে জোংড়া এলাকায় যান এবং পথে নদী-খাল সাঁতরে পার হন।
কাঁকড়া সংগ্রহ শেষে সুন্দরবন থেকে ফেরার পথে বেলা ৩টার দিকে করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় একটি কুমির সুব্রতকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ঢাংমারী গ্রামের ইস্রাফিল বয়াতির নেতৃত্বে অর্ধশতাধিক গ্রামবাসী নৌকা ও ট্রলার নিয়ে করমজল খালে তল্লাশি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে করমজল খালের গজালমারী এলাকায় পানির নিচ থেকে ডুব দিয়ে তাঁর লাশ উদ্ধার করেন গ্রামবাসী।
ঢাংমারী গ্রামের ইস্রাফিল বয়াতি বিষয়টি নিশ্চিত করেছেন।
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, রাতেই স্বজনেরা নিহত জেলে সুব্রতর মরদেহ নিয়ে বাড়িতে গেছেন। তিনি যেহেতু বন বিভাগ থেকে বৈধ অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছিলেন, তাই নিয়ম অনুযায়ী তাঁর পরিবার ক্ষতিপূরণ পাবে।

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার আমতলী ব্রিজ এলাকায় আজ সোমবার (১ জুন) সকাল ৬টায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের জীবন আলী (৩২) ও হিরা (২৭)। এ সময় সাইফুল ইসলাম নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।
৪১ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সুবিধাভোগীদের তালিকায় বিএনপির নেতা-কর্মী, চাকরিজীবী ও সচ্ছল ব্যবসায়ীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গরিব ও দুস্থদের জন্য বরাদ্দ অর্থের তালিকায় ধনাঢ্য ব্যক্তিদের নাম থাকায় স্থানীয়দের...
১ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতিতে মহাসড়কে ওঠা একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জারিয়া বেগম বাসের চাপায়...
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. মাইনুল ইসলাম মান্না পদত্যাগ করেছেন। গতকাল রোববার (৩১ মে) রাতে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন।
২ ঘণ্টা আগে