
বাগেরহাটের ফকিরহাটে আগুনে পুড়েছে একটি শতবর্ষী শিরীষগাছ। আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বাগেরহাট-খুলনা আন্তজেলা মহাসড়কের পাশে বিশ্বরোড এলাকায় গাছটিতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফকিরহাট স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, বেলা ১টা ১৫ মিনিটে তাঁরা জানতে পারেন—উপজেলার বিশ্বরোড মোড়সংলগ্ন একটি গাছে আগুন লেগেছে। তাঁরা তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে দেখতে পান—গাছটির কাণ্ড থেকে বিভিন্ন শাখা-প্রশাখা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। শতবর্ষী গাছটিতে প্রচুর পরগাছা থাকায় আগুনের তীব্রতা ছিল অনেক বেশি। ফায়ার সার্ভিস দ্রুত অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গাছের অনেকাংশ পুড়ে গেছে।
আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, গাছটিতে প্রাকৃতিকভাবে আগুন লাগার কোনো সম্ভাবনা নেই। কেউ হয়তো গাছটিতে আগুন দিয়ে থাকতে পারে অথবা বিড়ি-সিগারেট খেয়ে গাছে ফেলায় শুকনো পরগাছায় আগুন লাগতে পারে।
আগুন লাগার সময় ওই এলাকা ও আশপাশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ফকিরহাট সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আগুন লাগার বিষয়টি তদন্ত করা হবে। কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গাছটি বাঁচবে কি না—এ ব্যাপারে মিজানুর রহমান বলেন, বর্ষাকাল হলে গাছটি হয়তো বেঁচে যেত। তবে এখন এটি বাঁচবে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আবুল খায়ের (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রাম পৌরসভার ১ নং ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামে। আবুল খায়ের ওই গ্রামের মৃত জন্তুর আলীর ছেলে।
৯ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঘের করার অপরাধে মাহাতাব মোড়ল (৫০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরিহরনগর ইউনিয়নের রূপসপুর গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ড দেন।
১৯ মিনিট আগে
দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে রাজশাহীর ফিলিং স্টেশন ও ডিপোগুলোতে নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (২৯ মার্চ) থেকে এই তৎপরতা শুরু করেছে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়ন। সীমান্ত এলাকা পদ্মার চরেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে ভারতে..
৩৩ মিনিট আগে
নওগাঁর বদলগাছী উপজেলায় একটি পটোলখেত থেকে ৩২৫টি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া মাঠ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে