
সুন্দরবনে অপহরণের ১১ দিন পরেও খোঁজ মেলেনি ২০ জেলের। মহাজনেরা জানান, দস্যুরা জেলেপ্রতি সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। সেই টাকা না দিলে জেলেদের ভাগ্যে করুণ পরিণতি ঘটবে বলে হুমকি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে ১৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া ও আমবাড়িয়া এলাকায় মৎস্য আহরণকালে।
ওই সময় ২০টি ট্রলার থেকে জেলে অপহৃত হন। অস্ত্রসজ্জিত জলদস্যু সুমন ও জাহাঙ্গীর বাহিনীর হাতে। অপহৃত জেলেরা পূর্ব সুন্দরবনের দুবলার চরের শুঁটকি উৎপাদন কেন্দ্রের আলোরকোল ও নারিকেলবাড়িয়া শুঁটকিপল্লি বাসিন্দা।
জেলেরা হলেন হরিদাস বিশ্বাস, গোপাল বিশ্বাস, রমেশ বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, শংকর বিশ্বাস, তুষার বিশ্বাস, মনিরুল ইসলাম, উজ্জ্বল বিশ্বাস, কালীদাস বিশ্বাস, কাশেম মোড়ল, সাধন বিশ্বাস, শিবপদ বিশ্বাস, রশিদ সরদার, প্রকাশ বিশ্বাস, ইয়াসিন মোড়ল, শিমুল, রূপকুমার বিশ্বাস, গণেশ বিশ্বাস, উত্তম বিশ্বাস ও বাটু বিশ্বাস। এঁদের বাড়ি খুলনার পাইকগাছা, কয়রা ও আশাশুনি এলাকায়।
জানা যায়, গত দেড় বছরে সুন্দরবনে অন্তত ২০টি দস্যু বাহিনীর উত্থান ঘটে। সম্প্রতি সুন্দরবনে জলদস্যুর দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় জেলে ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীন অবস্থায় পড়েছেন। উদ্বেগ দেখা দেয় বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে।
সুন্দরবন দস্যুমুক্ত করতে ২৪ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হয়েছে যৌথ অভিযান। এতে অংশ নিচ্ছে কোস্ট গার্ডের সঙ্গে নৌবাহিনী, র্যাব ও পুলিশ। অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছে, সুন্দরবন দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে।
অপর দিকে দস্যুদের কারণে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে শুধু দিনের বেলায় মাছ ধরছেন। দুবলার চরের শুঁটকিপল্লি মহাজন মোতাসিম ফরাজী, জাকির শেখ, আব্দুর রউফ মেম্বর ও পঙ্কজ বিশ্বাস বলেন, অপহরণের কারণে স্থানীয় মাছ ধরা কার্যক্রম বিপর্যস্ত।
জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘সুন্দরবন রক্ষায় আমরা’ সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. নূর আলম শেখ বলেন, সুন্দরবনে দস্যুদের আধিপত্য বেড়ে যাওয়ায় বনজীবী ও ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।
তিনি বলেন, মহড়া দিয়ে অভিযান নয়, গোপন ছদ্মবেশে অভিযান চালিয়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানো প্রয়োজন।
দুবলার ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, সুন্দরবন এখন দস্যুদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। এ অবস্থায় মাছের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। তিনি মনে করিয়ে দেন, যৌথ বাহিনীর অভিযান কেবল মহড়ার মতো নয়, বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা প্রয়োজন।
পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, যেকোনো মূল্যে সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে। জেলে ও বনজীবীদের জীবন ও জীবিকা রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে।

মাদারীপুরের শিবচরে সোহেল ব্যাপারী নামে এক যুবককে (৩৮) হত্যা করে বাড়ির পাশের বরইগাছে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজনেরা। শুক্রবার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
৪ মিনিট আগে
খুলনার দিঘলিয়ায় মুরাদ খান (৪৫) নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার উপজেলার সেনহাটি মিয়াপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
১৩ মিনিট আগে
জৈন্তাপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপসহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক এএসআই আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
২২ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তরে সনাতন ধর্মাবলম্বী এক পরিবারের বিয়েবাড়িতে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন তরুণের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, চাহিদা অনুযায়ী টাকা না পাওয়ায় তাঁদের হামলায় বরের বাবা, ভাইসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিরা কিশোর গ্যাংয়ের স
২৯ মিনিট আগে