
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শয়ন ঢালী (২০), গোলা গ্রামের মাহাবুর শেখের ছেলে শোহেব শেখ, পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে খাদিজা খাতুন (৩৫) ও আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৭)। তবে শিশুটির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের বাসটি শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন নিহত হয়।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি রেকার দিয়ে সোজা করেন। সে সঙ্গে আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১২ বছরের শিশুটির মৃত্যু হয়। হাসপাতালে এখনো ১১ জন চিকিৎসাধীন রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস থেকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের পর এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু-সংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার যাত্রী ছাত্রলীগ নেতা হাসান আলী প্রধানসহ দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, বাসটি পালিয়ে গেছে।
২ ঘণ্টা আগে
স্বাদে ঝাঁজালো এই পানের বাড়তি চাহিদা থাকায় অন্য সময়ের তুলনায় প্রতি পোন (৮০ টি) পানের দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত।
২ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কোরবানির মাংস মসজিদে রাখা হবে নাকি গ্রামের মাতব্বরের বাড়িতে নেওয়া হবে—এ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে