
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। গতকাল মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাঁদের অপহরণ করা হয়। পরে দস্যুরা জেলেদের সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রাখে বলে জানা গেছে।
নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার এক মৎস্য ব্যবসায়ী জানান, ফুসফুসেরচরসংলগ্ন সাগর মোহনায় মাছ ধরার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের ট্রলারে হামলা চালায়। এ সময় একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা।
অপহৃত জেলেরা হলেন পাথরঘাটা উপজেলার রহিতা এলাকার ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)। এ ছাড়া আরও কয়েকজন জেলে দস্যুদের কবজায় রয়েছেন বলে দাবি করেন তিনি।
ওই মৎস্য ব্যবসায়ী আরও জানান, দস্যুদের সংখ্যা ছিল ১৫ থেকে ১৬। তারা বিশেষ ধরনের পোশাক পরিহিত ও ভারী অস্ত্রে সজ্জিত ছিল।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার রহিতা ও তালতলী উপজেলার নিদ্রাসখিনা এলাকার ১২ জেলেকে বনদস্যুরা অপহরণ করেছে বলে তাঁরা খবর পেয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান আজ দুপুরে জানান, ফুসফুসেরচর এলাকায় জেলে অপহরণের খবর পেয়ে বনরক্ষীরা রাতেই সুন্দরবনে অভিযান শুরু করেছেন। তবে এখন পর্যন্ত অপহৃতদের সন্ধান পাওয়া যায়নি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, ‘সুন্দরবনে জেলে অপহরণের খবর তিনি শুনেছেন। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্যাপন করছে নেত্রকোনার দুর্গাপুরের সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রার আয়োজন করে শ্রী শ্রী দশভুজা বাড়ি মন্দির কমিটি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মন্দির চত্বর থেকে শত শত ভক্ত জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন।
২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আবু সাঈদের আত্মত্যাগ ও চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছে।
৪১ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি ছাত্রদল কখনো বেইমানি করবে না।
৪৩ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে