
ফিলিস্তিনের গাজা ও রাফাহে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে সিলেটবাসী। আজ সোমবার সকাল থেকে হযরত শাহজালাল-শাহ পরান (রহ.)-এর স্মৃতিবিজড়িত পুণ্যভূমির বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ফেটে পড়েন তাঁরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে যোগ দেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এসব মিছিল-সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাকও দেয় সর্বস্তরের মানুষ।
এদিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় কেএফসি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। মিছিল-সমাবেশ শেষে ফেরার পথে জিন্দাবাজার, বারুতখানা ও দরগাহ গেটে জুতা কোম্পানি বাটার শোরুম ভাঙচুর ও লুটপাট করেছে একদল বিক্ষুব্ধ জনতা। রাস্তায় বের করে পোড়ানো হয় বাটার জুতা। বিকেল পৌনে ৪টায় ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান সুপারস্টোর ইউনিমার্টের আম্বরখানা এলাকার ‘ফ্ল্যাগশিপ আউটলেট’-এ ভাঙচুর করা হয়। এ ছাড়া নগরের চৌহাট্টা এলাকার ‘ডমিনোজ পিৎজা’ ও কুশিঘাট এলাকায় কোকা-কোলার ফ্যাক্টরিতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে এসব স্থানে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কেএফসি ও বাটার একাধিক শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। উত্তেজিত জনতা ইউনিমার্ট ও কোকা-কোলার ফ্যাক্টরির সামনে জড়ো হয় ভাঙচুরের জন্য। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত কেউ মামলা বা অভিযোগ করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’
এর আগে সকাল থেকে রাস্তায় ছিল বিভিন্ন সংগঠন। সকালে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন এবং দুপুরে বিভিন্ন ইসলামি দল রাস্তায় নামে। বিকেলে বিএনপি, জামায়াত, বাসদ, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের চাপ ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। গ্যাস সরবরাহ প্রায় ২৬০ মিলিয়ন ঘনফুট থেকে বেড়ে ৪০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে। বিদ্যুতের লোডশেডিংও কমেছে। ফলে শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রমে কিছুটা স্বস্তি ফিরেছে।
১১ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকেরা। একপর্যায়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন।
১৭ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
তিন মাসের বকেয়া মজুরি-ভাতা পরিশোধ, বন্ধ কারখানা চালু এবং শ্রমিকদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে আশুলিয়ার বাইপাইলে ক্লোদিং কার্নিভ্যালস লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে কারখানার গেট থেকে মিছিল নিয়ে তাঁরা আশুলিয়া থানার সামনে মানববন্ধন করেন।
৩৪ মিনিট আগে