
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিদের তিনজনকে ‘ভাড়াটে খুনি’ বলে উল্লেখ করেছে পুলিশ।
আজ রোববার আসামিদের কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক সংগীতা ভট্টাচার্য প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মো. হেলাল (২৪), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের মহিন উদ্দিন (৩২) ও একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. শাহিন আলম ওরফে শাকিল (২৭)।
পুলিশ জানিয়েছে, এই তিনজন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ভাড়াটে খুনি। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
অন্য দুই আসামি হলেন মিঠামইন উপজেলার ঘাগড়া শেখেরহাটি গ্রামের জাকির হোসেন (৪০) ও কাজীপাড়া গ্রামের আব্দুর রউফ (৬৭)।
পুলিশ জানায়, ঘটনার পর মহিন ও শাহিনকে স্পিডবোটে করে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন চালক আব্দুর রউফ। আর ওই স্পিডবোটটি ভাড়া করে দিয়েছিলেন জাকির হোসেন।
আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা এএসআই সায়রা আক্তার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড শুনানির সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দুই মাস ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
৭ ঘণ্টা আগে
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ ঝালমুড়ি বিক্রেতা এক নারীর বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে হত্যার সন্দেহে স্থানীয়দের পিটুনিতে ওই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে ২০ দিনের ব্যবধানে বহির্নোঙরে নোঙর করা তিনটি বিদেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। নাবিকদের জিম্মি করে জলদস্যুরা লুট করেছে কোটি টাকার মালামাল। এতে আতঙ্কে রয়েছেন জাহাজমালিক, শিপিং এজেন্ট ও নাবিকেরা। অভিযোগ রয়েছে, নির্বিঘ্নে ঘটছে এসব লুটপাটের ঘটনা।
৭ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা চার দিনের ভারী বৃষ্টিপাতে মৎস্য ও কৃষি খাতের অন্তত ১৪০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু মৎস্য খাতেই প্রায় ১২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষিতে ক্ষতি হয়েছে ১৪ কোটি ৫০ লাখ টাকার। মৎস্য খাতে মোট ক্ষতির প্রায় ৭০ শতাংশই হয়েছে চিংড়িচাষিদের।
৭ ঘণ্টা আগে