Ajker Patrika

কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা
কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৬ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. হবি মিয়া (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আজ মঙ্গলবার ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর বিকেলে ছোট ভাইকে সঙ্গে নিয়ে বোনের বাড়িতে যাচ্ছিল কিশোরী। পথে হবি মিয়া তাদের জোর করে নিজের বাড়ির রান্নাঘরে নিয়ে যান। এ সময় কিশোরীর ছোট ভাই কান্নাকাটি শুরু করলে শব্দ শুনে বাড়ির উঠানে আসেন তাদের খালা। তাঁকে দেখে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

পরে খালা কিশোরীর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে জানায়, রাস্তা থেকে জোর করে ধরে নিয়ে রান্নাঘরে আটকে তাকে ধর্ষণ করা হয়েছে।

কিশোরীর বাবা জানান, প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন তাঁরা। পরে গত ৩১ অক্টোবর মেয়েকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাকে কিশোরগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে পাঁচ দিন ভর্তি রেখে তার চিকিৎসা করা হয়।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত