
মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে ফেরার পথে প্রায় সাড়ে ১২ লাখ টাকাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার দুপুর ১২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তের গুইল্লাখালী পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে লুকমান হাকিম (২৫) এবং পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার আজিম উদ্দিনের ছেলে আবছার উদ্দিন (২৮)।
আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।
জহিরুল ইসলাম জানান, সার ও ভোজ্যতেল পাচার করে দুই ব্যক্তি বাংলাদেশে ফিরছেন—এমন তথ্যে বিজিবির একটি দল গুইল্লাখালী সীমান্তে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটকের পর তাঁদের কাছ থেকে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

সুনামগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে তিন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা, ভেঙে গেছে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ-রৌয়াইল সড়কের অংশ। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও মধ্যনগরের নিম্নাঞ্চলও পানিতে তলিয়েছে।
৪ মিনিট আগে
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার দত্তের বাজার এলাকায় শিলা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পাগলা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।
৭ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফরিদ হোসেন (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফরিদ হোসেন কালীগঞ্জ শহরের আকবর হোসেনের ছেলে।
১০ মিনিট আগে
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় চলতি বর্ষায় যমুনা নদীর তীব্র ভাঙনে বসতভিটা ও আবাদি জমি বিলীন হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। ঝুঁকিতে পড়েছে ভূঞাপুর-তারাকান্দি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া স্লুইসগেট এলাকা।
১৩ মিনিট আগে