
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩০ জন হলো।
সর্বশেষ নিহত মাহতাব উদ্দিন ভূঁইয়া (১৩) মাইলস্টোন স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামে। বাবার নাম মিনহাজ ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মাহতাবের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন এর পরিচালক নাসির উদ্দিন।
তিনি জানান, আগুনে মাহতাবের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো।
মাহতাবের মামা আঞ্জুম সিফাত জানান, বর্তমানে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড এলাকায় থাকে তারা। এক ভাই ও এক বোনের মধ্যে মাহতাব ছোট। বড় বোন নাবিলা একই স্কুলের দশম শ্রেণিতে পড়ে।
মাহতাবের চাচা তানভীর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ওর ক্লাস ছিল স্কুলের দোতলায়। এর নিচেই বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় চারপাশে। সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামার সময় মাহতাবের শরীরে আগুন ধরে যায়।
গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আজ বেলা সাড়ে ৩টা পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশে গাছতলায় বসেছিলেন ৯০ বছর বয়সী ছমিরন বেগম। হঠাৎ সেই গাছটি উপড়ে তাঁর ওপর পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
১৩ মিনিট আগে
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ...
১৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল ও স্টিয়ারিং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মো. তারেক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তারেক নওগাঁ জেলার পোরশা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেন্টু ওরফে মামুনের ছেলে।
২০ মিনিট আগে
সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানা ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ ও গ্যাস বিষক্রিয়ায় নিহত শ্রমিকদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নাছির উদ্দিন, মনসুর উদ্দিন, পলাশ জলদাস ও সানি জলদাসের স্বজনেরা কারখানা কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ করেছেন। ঘটনার পর গেট বন্ধ করে দিয়ে বিষয়টি ধামাচাপার
২২ মিনিট আগে