
নৃশংসভাবে খুন হওয়া সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার (৯০) ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের (৭৬) দাফন সম্পন্ন হয়েছে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
আজ শুক্রবার বাদ আসর সিলেট নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এই দম্পতির জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁদের মরদেহ নগরের নয়াসড়ক এলাকার হযরত মানিক পীর (রহ.) মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় যুক্তরাজ্য থেকে দেশে ফিরে অংশ নেন নিহত দম্পতির একমাত্র ছেলে আরিফ ইফতেখার। শুক্রবারই তিনি দেশে ফেরেন। জানাজার আগে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘আমার বাবা যদি কোনো ভুল করেন, আপনারা ক্ষমা করে দেবেন। আর কেউ তাঁর কাছে টাকা-পয়সা পেয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।’
পরে পাশাপাশি খাটিয়ায় মরদেহ রেখে আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে দুটি অ্যাম্বুলেন্সে করে রায়নগরের বাসা থেকে তাঁদের মরদেহ শাহী ঈদগাহ ময়দানে নেওয়া হয়। জানাজা শেষে দাফনের জন্য মরদেহ নয়াসড়ক এলাকার হযরত মানিক পীর (রহ.) মাজারসংলগ্ন কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

নিহত দম্পতির একমাত্র ছেলে ও এক মেয়ে যুক্তরাজ্য থেকে শুক্রবার দেশে ফেরেন। এর আগে বৃহস্পতিবার তাঁদের দুই মেয়ে দেশে ফেরেন। দাফন শেষে এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত দম্পতির ছেলে রাতে থানায় মামলা করবেন বলে জানা গেলেও শুক্রবার রাত ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি।’
বুধবার (১২ আগস্ট) সকালে সিলেট নগরের রায়নগর এলাকার নিজেদের বাসা থেকে আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও তাঁদের গৃহকর্মী তাহমিনা বেগমের (১৮) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। গৃহকর্মী তাহমিনার জানাজা বৃহস্পতিবার তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার নিহত দম্পতির মেয়েরা দেশে ফিরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তাঁদের মা-বাবার মরদেহ গ্রহণ করেন।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বাবুল মিয়া (৪০) নামে এক রংমিস্ত্রিকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। গৃহকর্মীর সঙ্গে তর্কাতর্কির জেরে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন। মামলা না হওয়ায় গতকাল রাতে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
১ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
১৬ মিনিট আগে
গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে। এ সময় কারখানার ভেতর ও ছাদে আটকে পড়া ৬৯ জনকেই উদ্ধার করা হয়েছে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন...
৩৫ মিনিট আগে