Ajker Patrika

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবনের ফটকে অগ্নিসংযোগ

সিলেট প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২: ১০
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবনের ফটকে অগ্নিসংযোগ
আজ শুক্রবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় প্রতিমন্ত্রীর বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রবেশপথের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় তাঁর বাসভবনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে ফটকে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারওয়ার মুর্শেদ শামীম।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে কাপড় বা পলিথিনজাতীয় দাহ্য বস্তু ব্যবহার করে বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এতে ফটকের একটি অংশ পুড়ে গেছে। বাসভবনটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে তিনি নিজেও সেখানে অবস্থান করেন।

আজ শুক্রবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় প্রতিমন্ত্রীর বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত
আজ শুক্রবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় প্রতিমন্ত্রীর বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

পুলিশ কমিশনার জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ব্যক্তিরা বাসভবনের প্রবেশপথের ফটকে এই হামলা চালিয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। গেটের মধ্যে যেটা দেখে বুঝা গেল সম্ভবত কোন পলিথিন টাইপের কিছু একটা হয়তোবা জ্বালানি কেরোসিন দিয়ে থ্রো করে আগুনটা দিয়েছে গেটের মধ্যে। পরে হয়তো আগুন ধরে ওই পলিথিন পোড়া শেষ হইছে এবং আগুন শেষে পলিথিনের ছাই নিচে পড়ে আছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম এবং কী ঘটেছে ও কীভাবে হামলাটি চালানো হয়েছে তা খতিয়ে দেখছি। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং ওই এলাকার সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তবে পুলিশ এখনো হামলাকারীদের শনাক্ত করতে বা হামলার উদ্দেশ্য উদ্‌ঘাটন করতে পারেনি।

এর আগে বৃহস্পতিবার ভোরে ৪টি বাস পোড়ানোর ঘটনা ঘটে সিলেটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত