
সিলেট নগরীর একটি বাসায় বৃদ্ধ স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নগরীর রায়নগর এলাকার মিতালী ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তিন বিষয়কে সামনে রেখে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
নিহত ব্যক্তিরা হলেন—বাড়ির মালিক আব্দুস সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও তাঁদের গৃহপরিচারিকা তাহমিনা বেগম (২৫)। ব্যবসায়ী আব্দুস সত্তার মিয়া সিলেট চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন। তিনি রায়নগরে নিজের বাসায়ই থাকতেন। এই দম্পতির চার সন্তানের মধ্যে দুজন লন্ডনে ও দুজন যুক্তরাষ্ট্রে থাকেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, বাসার ওয়ার্ডরোব ও আলমারি খোলা। স্বর্ণসহ দামি জিনিস খোয়া গেছে বলে জেনেছি। চুরি ডাকাতির ঘটনা কি না তদন্ত করা হচ্ছে। এ ছাড়া অন্য কোনো কারণে হত্যা করা হয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পারিবারিক বিরোধের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। এই তিনটি বিষয় মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে।
সিএমপি কমিশনার আরও বলেন, তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সকালে প্রতিবেশীরা আমাদের জানান, বাড়ির দরজার নিচ দিয়ে রক্ত বের হচ্ছে এবং দরজা বন্ধ। সঙ্গে সঙ্গে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। দরজা খুলে তাঁরা আমাদের জানান। পিবিআই ও সিআইডি ক্রাইমসিন নিয়ে যারা কাজ করেন তাঁরাও চলে আসছেন। একটা স্পেশাল টিম গঠন করে দিয়েছি তদন্ত করার জন্য। ভাড়াটিয়ার বক্তব্য অনুযায়ী সকালে তাঁরা চিৎকার চেঁচামেচি শুনেছেন। সে হিসেবে সকালে ঘটনা ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। আমরা আরও তদন্ত করে জানাব। দ্রুতই হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।
এদিকে রায়নগরে তিন মরদেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান-সহ জামায়াতে নেতারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলএনজি টার্মিনালের সমস্যার কারণে নোয়াখালীতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে জেলার প্রায় ২৯ হাজার ৩৫০ জন গ্রাহক ও ৭টি সিএনজি স্টেশন গ্যাস-সংকটে পড়েছে। গ্রাহকেরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তবে কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ।
৫ মিনিট আগে
ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ চলে যাওয়া এখন আর কয়েক ঘণ্টার সমস্যা নয়। অনেক সময় ২৪ ঘণ্টায় ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে ফটোকপি, প্রিন্ট, স্ক্যান, ছবি তোলা, অনলাইনে আবেদন ও বিভিন্ন ডিজিটাল সেবার কাজ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকলে দোকান খোলা রেখেও কার্যত কোনো কাজ করা সম্ভব হচ্ছে না।
১১ মিনিট আগে
পাবনায় এক থেকে দুই ঘণ্টা পরপর লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকদের ক্ষোভের মুখে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকায় এক মিটার রিডারকে প্রায় চার ঘণ্টা আটকে রাখা হয়। বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
১৫ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে রোপা আমন চাষের সময় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় ৮ জন আহত হয়েছেন। বুধবার সকালে ভাটিরটেকের বয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩৭ মিনিট আগে