Ajker Patrika

সিলেটে দেড় হাজার দৌড়বিদ নিয়ে ম্যারাথন

সিলেট প্রতিনিধি
সিলেটে দেড় হাজার দৌড়বিদ নিয়ে ম্যারাথন
দৌড়বিদদের মধ্যে রানার কিট বিতরণ। ছবি: আজকের পত্রিকা

দেড় হাজার দৌড়বিদ নিয়ে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে সিলেট ম্যারাথন। সিলেট রানার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় সিলেট সার্কিট হাউসের সামনে থেকে তিন ধাপে শুরু হবে এ ম্যারাথন। এই আয়োজনকে সামনে রেখে বৃহস্পতিবার অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে রানার কিট বিতরণ করা হয়। এবারের আয়োজনে ১০.৫, ২১.১ ও ৪২.২ কিলোমিটার—তিনটি ক্যাটাগরিতে অংশ নেবেন প্রায় দেড় হাজার দৌড়বিদ।

এই পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আজকের পত্রিকা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ ছাড়া উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসকসহ প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ।

জানা যায়, ম্যারাথনে ১০.৫ কিলোমিটার মিনি ম্যারাথন, ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন ও ৪২.২ কিলোমিটার ফুল ম্যারাথন অনুষ্ঠিত হবে। এর মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় শুরু হবে ফুল ম্যারাথন এবং হাফ ও মিনি ম্যারাথন ভোর সাড়ে ৫টায় শুরু হবে। পরে সকাল আটটার দিকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এতে বিভিন্ন দেশের শতাধিক দৌড়বিদ অংশ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত