
সিলেট নগরীর একটি বাসায় স্বামী-স্ত্রী ও এক নারীসহ তিনজনের গলা কাটা লাশ পড়ে রয়েছে। আজ বুধবার সকালে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসায় এ লাশগুলো দেখা যায়।
জানা যায়, রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা হাজি আব্দুস সাত্তার মিয়া ও তাঁর স্ত্রীসহ অপর এক নারীর গলা কেটে কে বা কারা হত্যা করেছে। স্থানীয়রা এটি দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
তবে তাৎক্ষণিকভাবে নিহত অপর নারীর নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হাজি আব্দুস সাত্তার মিয়া ওই এলাকার প্রবীণ মুরব্বি হিসেবে পরিচিত বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘আমরা খবর পেয়েছি গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ একটি বাড়িতে রয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।’

প্রতারক চক্রটি প্রথমে নারী কণ্ঠে কথা বলে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করত। পরে কৌশলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিত। এরপর প্রবাসীর বন্ধু বা পরিচিত সেজে প্রবাসীর স্ত্রী, ভাইসহ পরিবারের সদস্যদের ফোন করত। ফোনে বলা হতো—আকামার (ভিসা) মেয়াদ শেষ হয়েছে।
১৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার প্রায় চার ঘণ্টা পর শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। নিহত শিশুদের একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
২৬ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. রাকিবের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো সন্ধান মেলেনি বিজিবি সদস্য আমজাদের। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরের দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
বরিশালের মুলাদীতে জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়া ও মারধরের অভিযোগের পর কীটনাশক পান করে তাসমিয়া নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনায় স্বামী নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৩ মিনিট আগে