
ভোলা-১ (সদর) আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভোলায় উন্নয়ন করতে হলে গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তুলতে হবে। এখানে ইপিজেড করতে হবে। ভোলায় বড় বড় ব্যবসায়ীদের নিয়ে আসতে হবে। তাহলেই ভোলায় বেকারত্ব সমস্যা দূর হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা সদর উপজেলায় একটি চায়নিজ রেস্টুরেন্টে ভোলার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আগামীতে আমাকে নির্বাচিত করা হলে এবং আমরা ক্ষমতায় গেলে এটা নিশ্চিত করে বলতে পারি ভোলায় আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন। ভোলায় কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের স্থান হবে না। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ভোলা গড়ে তোলাই আমার লক্ষ্য।’
পার্থ বলেন, ‘এখানে এমন কোনো উন্নয়ন হবে না—যেখানে মেডিকেল কলেজ বা হাসপাতাল হবে কিন্তু সেখানে কোনো ডাক্তার থাকবে না। স্কুল থাকবে, কিন্তু স্কুলে কোনো শিক্ষক থাকবে না।’
গত ১৬ বছর রাজনীতিবিদদের ওপর অন্যায়-অত্যাচার করতে করতে সাধারণ মানুষের ওপর অত্যাচার করা হয়েছে। কোনো অন্যায় হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, ‘আমার কোনো আত্মীয় নাই, ক্যাডার নাই। আমার সবচেয়ে বড় পুঁজি আল্লাহর রহমত এবং মানুষের ভালোবাসা।’
ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি—ভোলা-বরিশাল সেতু নির্মাণ, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ। এসব দাবি বাস্তবায়নের মাধ্যমেই ভোলার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব বলে মনে করেন পার্থ। ভোলার সার্বিক উন্নয়নের স্বার্থে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে গরুর গাড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান।
সাংস্কৃতিক কর্মী তালহা তালুকদার বাঁধনের পরিচালনায় সভায় জেলা বিএনপির সদস্যসচিব মো. রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. শফিউর রহমান কিরন, মো. এনামুল হক, ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. তরিকুল ইসলাম কায়েদ, কেমিস্ট ব্যবসায়ী সমিতির পক্ষে মিরন, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফয়সাল, বিসিক শিল্পনগরী ব্যবসায়ী সমিতির পক্ষে রফিকুল ইসলাম নয়ন, জিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির পক্ষে মো. মনির প্রমুখ বক্তব্য দেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ও তাঁর স্ত্রী আমাতুছ ছামীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
১১ মিনিট আগে
আপনারা রগ কাটা ছাড়া কী চিনেন? মানুষ খুন করতে পারেন। কত মানুষ খুন করেছেন বলতে পারেন? কত মানুষের রগ কেটেছেন ভুলে গেছেন? আমি সে বিষয়ে বলতে চাই না, কখনো বলিনি। কিন্তু এখন আপনারা আমাকে দিয়ে বলাচ্ছেন।
২৩ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুর-৩ সংসদীয় এলাকার শুটিং ও পিকনিক স্পট এবং হোটেল ও রিসোর্টে সভা-সমাবেশসহ কোনো ধরনের অনুষ্ঠান না করার নির্দেশনা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ।
১ ঘণ্টা আগে
ভুয়া ও অনুমোদনহীন ভাউচারের মাধ্যমে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে