ভুয়া ও অনুমোদনহীন ভাউচারের মাধ্যমে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসান উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।
মামলার আসামিরা হলেন উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফীন ও সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়াই প্রতিষ্ঠানের হিসাব থেকে নগদ অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন। ভুয়া ও অনুমোদনহীন ভাউচারের মাধ্যমে মোট ৪ কোটি ৮৩ লাখ ১২ হাজার ১২৫ টাকা আত্মসাৎ করা হয়।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, অর্থ আত্মসাতের প্রক্রিয়ায় অধিকাংশ ক্ষেত্রেই তফসিলি ব্যাংকের মাধ্যমে লেনদেন না করে নগদে অর্থ উত্তোলন করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডিভিশনের (এফআইডি) জারি করা সার্কুলারের সুস্পষ্ট লঙ্ঘন।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯, ৪২০, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

ফরিদপুরে গভীর রাতে মাদক মামলার আসামির স্ত্রীর ঘর থেকে মো. ইমরান হাসান (৩০) নামে পুলিশের এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছেন এলাকাবাসী। এ সময় ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে পিটিয়ে রক্তাক্ত করে থানা-পুলিশে সোপর্দ করেন তাঁরা।
২৮ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখীপুর গ্রামে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রামেশ্বরপাড়ার মিলন মিয়া (৩৬) ও সখীপুর গ্রামের আবু তালেব (৫৭)। ঘটনার সময় তাঁরা পুকুরপাড়ে একটি টংদোকানে বসে ছিলেন।
৩১ মিনিট আগে
ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ঘরে ঢুকে দুবাইপ্রবাসীর স্ত্রী নাসিমা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরদার বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে পুলিশ খবর পেয়ে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর...
১ ঘণ্টা আগে
খাল খনন কর্মসূচি একটা বিপ্লব, একটি আন্দোলন। এটি অব্যাহত না থাকলে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে খাল খনন কর্মসূচি না করে উল্টো নদী-খাল দখল ও ভরাট করে বহুতল ভবন...
১ ঘণ্টা আগে